ওয়ানবাংলানিউজ: নিজের স্যান্ডউইচে “আঙুল ঢোকানো” দেখে ক্ষুব্ধ হয়ে সহকর্মীকে হুমকি দিয়েছিলেন ২১ বছরের এক যুবক। তবে ফলাফল হলো—চাকরি গেল, মামলাও হারলেন! সুইন্ডনের একটি গ্যারেজে এমনই রোমাঞ্চকর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে আদালত।
ব্রুকলিন ফরেস্টার-হেইস নামের ওই টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস দাবি করেন, তাঁর লাঞ্চ ব্যাগে সহকর্মী ইচ্ছাকৃতভাবে “আঙুল ঢুকিয়ে” স্যান্ডউইচ নষ্ট করেছে, চিপস ভেঙে দিয়েছে এবং চকলেট বার চেপে চূর্ণ করেছে। শুধু তাই নয়, চা-পাতা ছড়িয় দিয়েছিল পুরো ব্যাগজুড়ে।
তিনি সহকর্মীকে হুমকি দিয়ে বলেন, “কাল যদি ওর টুলবক্স খোলা পাই, সবকিছু উল্টে ফেলবো।” এমনকি স্ন্যাপচ্যাটে একজনকে লিখেন, “যদি তুই করিস, টুলবক্স ফাটিয়ে দিবো, না খাওয়ালে টায়ার কেটে দিবো।”
এমন আচরণের পরিপ্রেক্ষিতে ব্রুকলিনকে সাময়িক বরখাস্ত করে তদন্ত শুরু করে Scania Swindon কর্তৃপক্ষ। এরপর তাঁর চাকরি বাতিল করা হয়। যদিও তিনি দাবী করেন, এটা ছিল অনুচিতভাবে চাকরিচ্যুতির ঘটনা এবং তিনি বিচার চেয়ে আদালতে যান।
তবে ব্রিস্টলের এমপ্লয়মেন্ট ট্রাইবুনাল রায় দিয়েছে, কোম্পানি যথার্থভাবেইব্রুকলিনের আচরণকে বরখাস্তযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করেছে।
এ বিষয়ে আদালতে ব্রুকলিন বলেন, “আমি হতভম্ব, দুঃখিত ও ক্ষুধার্ত ছিলাম। কিছু না খেয়ে আমাকে পুরোদিন পার করতে হয়েছে।”
জানা গেছে, ২০২০ সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ শুরু করেন। তবে অফিসে “প্র্যাংক কালচার” এর মধ্যে একাধিকবার আগ্রাসী আচরণ করেছিলেন, যার জন্য আগেও তাঁকে ফাইনাল ওয়ার্নিং দেওয়া হয়েছিল।
সর্বশেষ মামলায় তিনি চাকরি হারানোর পাশাপাশি চুক্তি ভঙ্গ, প্রতিবন্ধী ভিক্তিক বৈষম্য, এবং হয়রানির অভিযোগও আনেন। কিন্তু আদালত সব অভিযোগठারিজ করে দেয়।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian
প্রতিবেদনটি করেছেন: সাইফ হাসান | ওয়ানবাংলানিউজ















