আব্দুল হামিদ খান সুমেদ:-বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন এক ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
সম্পতি অনন্য এক অনুভূতি নিয়ে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলার রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি,তারুণ্যর অহংকার দেশনায়ক তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময়কালে যুক্তরাজ্য যুবদল এর সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন বিএনপির চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান,জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুল আলম নীরব সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিশ্রুতি ব্যক্ত করেন,নেতৃত্বের প্রতিযোগিতাকে প্রতিহিংসায় না নিয়ে সকল মতানৈক্যের উর্দে যুক্তরাজ্য যুবদলের সর্বস্থরের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি শক্তিশালী যুবদল গঠন করে বর্তমান অবৈধ,ফ্যাসিস আওয়ামী সরকার পতনের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে একটি জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের সরকার গঠনের জন্য বহির্বিশ্বে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এর নেতৃত্বে আগামী সকল আন্দোলন সংগ্রামে যুক্তরাজ্য যুবদল বলিষ্ট ও অগ্রণী ভূমিকা পালন করবে।














