ঘৃণাকে ভালবাসা দিয়ে জয় করছেন লিভারপুলের মুসলিমরা

275

উত্তর ইংল্যান্ডের সমুদ্র উপকূলীয় শহর সাউথপোর্টে ছুরি হামলার ঘটনায় তিন শিশু নিহত হওয়ার ধারাবাহিকতায় ইংল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিভিন্ন স্থানে বর্ণবাদী, ইমিগ্রেনটবিরোধী এবং মুসলিমবিরোধী বিক্ষোভ সমাবেশ ও সহিংসতা হয়। লিভারপুলের একটি মসজিদের বাইরে দুই পক্ষের লোকজন দুই পাশে অবস্থান নেয়। একপাশের লোকজন আসে গুজবের ভিত্তিতে মসজিদের পাশে বিক্ষোভ দেখাতে; অন্য পাশে সমবেত হন মুসল্লিরা মসজিদকে রক্ষা করতে। কিন্তু অভূতপূর্ব একটি ঘটনা ঘটে যায় তখনই, যখন মসজিদের পক্ষের লোকেরা এগিয়ে গিয়ে বিক্ষোভকারীদের সাথে সংলাপে যুক্ত হন। দুই পক্ষের এই পারস্পরিক মতবিনিময় এবং বন্ধুত্ব সৃষ্টির প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

 

বন্ধুত্ব আর দয়াশীল আচরণের অংশ হিসেবে আব্দুল্লাহ কুল্লিয়াম মসজিদের পক্ষ থেকে বিক্ষোভকারীদের খাবার দেয়া হয়।

বিক্ষোভের এক সপ্তাহ পর মসজিদের দরজা খুলে দেয়া হয় অমুসলিমদের জন্য। এসময় অমুসলিমদের সাথে অনেক বিষয়ে আলাপ করেন মসজিদের ইমাম সহ অন্য মুসলিমরা। এর মধ্যে ছিলঃ ইসলাম ব্রিটেনের জন্য হুমকি সৃষ্টি করে কিনা।

গত সপ্তাহান্তে মসজিদের ইমাম ও মুসল্লিরা নর্থ ওয়েলসের রাস্তায় হাঁটতে বের হন।

লিভারপুলে যারা বিক্ষোভ করতে গিয়েছিল তাদেরই কিছু লোক দাওয়াত করেন মসজিদের মুসল্লিদের।

অমুসলিমদের মধ্যে ইসলাম সম্পর্কে ইতিবাচক ধারনা সৃষ্টি করতে আব্দুল্লাহ কুল্লিয়াম মসজিদ আরও কিছু কমিউনিটি ইভেন্টের উদ্যোগ গ্রহণ করেছে।