১০ লাখ পাউন্ড জিতেও তা হাতছাড়া হতে বসেছিল একটি পরিবারের!

55

সাইফ হাসান: লটারিতে ১০ লাখ পাউন্ড বা প্রায় ১৫ কোটি টাকা জিতেও তা হাতছাড়া হতে বসেছিল একটি পরিবারের। লটারি কর্তৃপক্ষের একের পর এক ফোন ও ইমেইলকে ভুয়া বার্তা ভেবে টানা নয় দিন এড়িয়ে গেছেন বিজয়ী ব্যক্তি। যুক্তরাজ্যের সামারসেটের বাসিন্দা মার্ক জেফারসন অবশেষে ফোন রিসিভ করতেই জানতে পারেন সেই বিশাল বিজয়ের খবর। প্রথমে বিশ্বাস না করলেও পরে সত্যিটা বুঝে পরিবারের সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়েন। গত ২৪ জুনের লটারির ড্রতে তারা এই বিপুল অর্থ জয় করেন।

যুক্তরাজ্যের সামারসেটের ইলমিনস্টারের বাসিন্দা পেশায় নির্মাণ শ্রমিক মার্ক জেফারসন এই ভাগ্যপরীক্ষায় অংশ নিয়েছিলেন। ২০২৫ সালের জুলাই মাসে নিজের জন্মদিন উদযাপন করতে স্ত্রী ও চার সন্তানকে নিয়ে তিনি একটি পারিবারিক লটারি সিন্ডিকেট তৈরি করেন। তার মেয়ে অ্যালেক্সান্ড্রা বিজয়ী নম্বরগুলো বেছে নিয়েছিলেন।

গত ২৪ জুনের ড্রতে তাদের টিকিটের নম্বর মিলিয়ে তারা ১০ লাখ পাউন্ডের জ্যাকপট জিতে নেন। এরপর লটারি কর্তৃপক্ষের পক্ষ থেকে অ্যাকাউন্ট চেক করার অনুরোধ জানিয়ে নোটিফিকেশন দেওয়া হলেও মার্ক ভাবেন হয়তো সামান্য কয়েক পাউন্ড জিতেছেন। পরবর্তী ফোন ও ইমেইলগুলোকে মার্কেটিং প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীদের কাজ ভেবে তিনি টানা নয় দিন কোনো তোয়াক্কা করেননি।

অবশেষে একদিন তিনি ফোন রিসিভ করলে তাকে লটারি জয়ের বার্তা দেওয়া হয়। প্রথমে এটিকে কেউ রসিকতা করছে বলে মনে করেছিলেন মার্ক। তবে পরে বিষয়টি নিশ্চিত হয়ে আনন্দে কেঁদে ফেলেন তিনি। এমন জীবন পরিবর্তনকারী খবর এতদিন এড়িয়ে গেছেন ভেবে তিনি নিজেই নিজের ওপর তাজ্জব বনে যান।

এই পুরস্কারের অর্থ মার্ক, তার স্ত্রী নাওমি এবং তাদের চার প্রাপ্তবয়স্ক সন্তান—অ্যালেক্সান্ড্রা, লিলি, এমিলি ও টেইলরের মধ্যে সমানভাবে ভাগ করা হবে। খবরটি শোনার পর পুরো পরিবার খুশিতে আত্মহারা হয়ে ওঠে। নিজের পরিবারের এমন অভাবনীয় সাফল্যে আবেগাপ্লুত প্রকাশ করে মার্ক জানান, এখন স্বপ্নপূরণের সুযোগ তাদের হাতের মুঠোয়।

#aknews #onebanglanews #যুক্তরাজ্য #লটারি #বিজয়ী