মিলন মাহমুদ : ক্ষমতাসীন কনজারভেটিভ দলের ওয়ার্ক এন্ড পেনশন সচিব ( মন্ত্রী) মেল্ স্ট্রাইড, আজকে আজকে স্বীকার করেছেন যে এইমুহূর্তে যে নির্বাচন হতে যাচ্ছে তাতে বর্তমান বিরোধী লেবার পার্টি বিপুল সংখ্যাগরিষ্টতা নিয়ে পাশ করবে । আজকের একটি প্রোগ্রামে মন্ত্রীর এই মন্তব্য জনমত জরিপের ফলাফলের সাথে মিলে যাচ্ছে | ভোটের ঠিক একদিন আগে খোদ সরকারের মন্ত্রীর এই বক্তব্যের ফলে লেবার পার্টির বিজয় নিশ্চিত ও স্বীকার করে নেয়া বলেই ধরা হচ্ছে |














