৫ মিনিটের মধ্যে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি চার্জ হবে :

166

মিলন মাহমুদ : কেমব্রিজে অবস্থিত Nybolt নামের একটি ব্রিটিশ স্টার্টআপ একটি নতুন 35kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরি করেছে যা গত সপ্তাহে তার প্রথম লাইভ প্রদর্শনে মাত্র সাড়ে চার মিনিটের মধ্যে ১০ % থেকে ৮০ % পর্যন্ত চার্জ হয়েছিল। উল্লেখ্য বর্তমানে পেট্রোল ব্যাবহার করতে দুই থেকে তিন মিনিট ও বৈদ্যুতিক গাড়ি চার্জ দিতে বিশ মিনিটের বেশি সময় লাগে |
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ব্যাটারি বিজ্ঞানী ক্লেয়ার গ্রে এবং কেমব্রিজ-শিক্ষিত শিভারেডির নেতৃত্বে দশ বছর গবেষণার ভিত্তিতে নিওবোল্টের প্রযুক্তি তৈরি হয়েছে, সংস্থাটি বলেছে। এর ব্যাটারির দীর্ঘায়ুতে কোনোরকম বড় প্রভাব ছাড়াই অতি দ্রুত চার্জ হওয়ার ক্ষমতার কারণ মূলত একটি ডিজাইন যার কারণে এটি কম তাপ উৎপন্ন করে। এই বিশেষ ডিজাইন ব্যাটারিকে বেশ নিরাপদ করে তোলে কারণ অতিরিক্ত উত্তাপের ফলে বর্তমানে বাজারে প্রচলিত লিথিয়াম-আয়ন ব্যাটারিতে আগুন ধরে যেতে পারে এবং বিস্ফোরিত হতে পারে।
Nyobolt বর্তমানে আটটি বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারকের কাছে তার ব্যাটারি বিক্রি করার জন্য আলোচনা করছে। তবে ব্যাটারি তৈরির মূল উপাদান niobium খনিতে কম পাওয়ার কারণে এই প্রযুক্তি খুব সহজে ব্যাপক ভাবে উৎপাদন করা কঠিন হবে |