মিলন মাহমুদ : সোমবার থেকে অবিরাম বর্ষণে সিলেটে আবার বন্যার পানি বেড়ে অনেক এলাকা পানির নিচে ডুবে যাচ্ছে |
নুতন করে ইন্ডিয়া থেকে আসা বৃষ্টি ও বন্যার পানিতে সিলেটের সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি বেড়ে মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের অনেক এলাকা নুতন করে ডুবে গেছে |
সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়েছে এরই মধ্যে ৮৯৮ টি আশ্রয় কেন্দ্রে ১৬০০০ এর বেশি লোক আশ্রয় নিয়েছেন |সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহম্মদ সিদ্দিক বলেন, পানির এই বৃদ্ধিতে এলাকায় ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ আরও বেড়েছে। আজকে বুধবার সুরমা নদীর পানির উচ্চতা একটু কমে শহরের কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৮৭ সেন্টিমিটার এবং নগরীর ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে । এবং সারি-গোয়াইন নদী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কুশিয়ারা, মনু ও খোয়াই এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি ক্রমেই বাড়ছে। অনেক জায়গায় নদীর পাশের রাস্তা ও বাঁধ ভেঙে নুতন নুতন এলকা ডুবে যাচ্ছে | কুশিয়ারা জকিগঞ্জের অমলশীদে বিপদসীমার ১৩৫ সেন্টিমিটার, বিয়ানীবাজারের শেওলায় ৪৩ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে ৯৯ সেন্টিমিটার এবং মৌলভীবাজারের শেরপুরে ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।মনু নদীর পানি মৌলভীবাজারে মনু রেলওয়ে সেতুতে বিপদসীমার ২৮ সেন্টিমিটার ও সদরে ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।খোয়াই নদী বাল্লা পয়েন্টে প্রান্তিকের ৯০ সেন্টিমিটার ওপরে এবং হবিগঞ্জ সদরে ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।















