ম্যানচেষ্টার হামলার পর থেকে বর্ণবাদ বৃদ্ধি পেয়েছে দ্বিগুন

1708

জাকির হোসেন কয়েছ: গত ২২ মে সোমবার রাতে ম্যানচেষ্টারে বোমা হামলার পর বর্ণবাদ বৃদ্ধি পেয়েছে দ্বিগুন। খবর বিবিসি’র। সোমবারের সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত হন। এর মধ্যে ৭টি শিশু রয়েছে।

বিবিসি গ্রেটার ম্যানচেষ্টার পুলিশ সূত্রে জানিয়েছে এই হামলার পর থেকে বিভিন্ন জায়গায় মুসলিমরা বর্ণবাদের শিকার হচ্ছেন।
পুলিশ বলছে হামলার আগে সোমবার পর্যন্ত যেখানে ২৪ জন বর্ণবাদী হামলার রিপোর্ট করেছিলেন সেখানে বুধবার পর্যন্ত তা বৃদ্ধি পেয়ে দাড়িঁয়েছে ৫৬তে।

পুলিশ চীপ কন্সটেবল লিন হুড়কিন্স বলেছেন, তারা পরিস্থিতি পর্যালোচনা করছেন।
কিন্তু মুসলিম নেতৃবৃন্দ বলছেন এই সংখ্যা আরো বেশি হবে। কারন অনেকেই ভয়ে মুখ খুলছেন না। মুসলমানরা বিভিন্ন জায়গায় অপমানিত ও নির্যাতিত হচ্ছেন।

রিপোর্টে আরো বলা হয়েছে স্থানীয় একটি স্কুল বোমা হামলার হুমকি পাওয়ার পর কিছু ছাত্র মুসলিম ছাত্রদের সন্দেহ করে সহপাঠিরা।

একইভাবে একজন পুরুষ যখন একটি ধাতব পদার্থ বহন করছিলেন তখন তাকে অনুসরণ করা হয় এবং অপমানিত করা হয়।
এছাড়া ব্যাংকে একাউন্ট অপেন করতে গিয়েও সন্ত্রাসী হিসেবে একজনকে মিথ্যা

অপরদিকে স্থানীয় সুপারমার্কেটে এক হিজাব পরিহিত মহিলাকে পাবলিকলি হিজাব না পড়ার কথা বলা হয়েছে অভিযোগ পাওয়া যায়।
এছাড়া নর্থ ম্যানচেস্টারের একটি ঘরের বাইরে বর্ণবাদী গ্র্যাফিটি আকা হয়েছে খবর পাওয়া যায়।
উল্লেখ্য ব্রিটেনে জন্ম নেয়া সালমান আবদিকে গত সোমবারের হামলার সাথে জড়িত সন্দেহ করা হচ্ছে।