প্রবীণ শিক্ষাবিদ বিশ্বনাথ উপজেলা সদরের ঐতিহ্যবাহী রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫ দশকের সাবেক প্রধান শিক্ষক, মরহুম তজম্মুল আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার পূর্ব লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদে।
স্কুলের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলে বিপুল সংখ্যক সাবেক ছাত্র ও শিক্ষকগন অংশনেন। স্কুলের সাবেক ছাত্র আসাদুর রহমান আসাদ ও সাবেক শিক্ষক আব্দুল গফুর এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মিলাদ মাহফিল পরিচালনা করেন ব্রিকলেইন মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা আশরাফুর রহমান। এসময় সাবেক ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহ আজিজুর রহমান, মির্জা আছহাব বেগ, নজরুল ইসরাম, আজম খান, মহসিন আহমদ, আব্দুল খালিক, হাজী হাছন আলী, গৌছ খান, ড: মুজিবুর রহমান, গোলজার খান, জাকির হোসেন কয়েছ, মোহাম্মদ মানিক মিয়া, আব্দুস সাত্তার, ওয়াহিদ আলী, মাসুক মিয়া, ফারুক মিয়া, আব্দুল হান্নান প্রমুখ।
উল্লেখ্য প্রবীন শিক্ষক তজ্জমুল আলী গত মঙ্গলবার দিবাগত রাত ১টায় সিলেটে তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। বৃহস্পতিবার বিশ্বনাথে দু‘দফা জানাযা শেষে তাকে তার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।















