লন্ডনে আরো ৪ মাসের জন্য লাইসেন্স পেল উবার

1680

ওয়ানবাংলানিউজ: ট্যাক্সি ড্রাইভার ইউনিয়নগুলির তীব্র বিরোধীতা সত্ত্বেও প্রাইভেট কার হায়ার কোম্পানী উবারের আরো ৪ মাসের জন্য লাইসেন্স নবায়ন করেছে ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল)।

২০১২ সালে লন্ডনে উবার কোম্পানীকে প্রাইভেট কার হায়ার কোম্পানী হিসেবে লাইসেন্স দেয়া হয়েছিল। যা এমাসের ৩০ মে পর্যন্ত ছিল।
লাইসেন্স নবায়নের ফলে আগামী ৪ মাস পর্যন্ত তারা স্মার্টফোন অ্যাপের মাধ্যমে কাস্টমারের সেবা করার সুযোগ পাবে তারা।
এদিকে ট্যাক্সি ড্রাইভার ইউনিয়ন এই সিদ্ধানের কারন জানতে চেয়েছে।

অন্যদিকে উবারের একজন মুখপাত্র বলেছেন তারা লাইসেন্স এর সময় বৃদ্ধির চেস্টা অব্যাহত রাখবেন।