ড্রাইভিং টেস্টের জন্য ৯ মাস পরেও তারিখ পাওয়া যাচ্ছে না

75

ওয়ানবাংলানিউজ: করোনা মহামারীর কারণে ড্রাইভিং টেস্ট পরীক্ষায় অচলাবস্থা সৃষ্টি হয়। এরপর থেকে ড্রাইভিং টেস্ট পরীক্ষার্থীদের অপেক্ষমাণ তালিকা দীর্ঘ হয়। বেনের বয়স ১৮ বছর। গত বছরের নভেম্বর মাসে সে তাঁর টেস্টের আবেদন করে কিন্তু তাঁকে টেস্টের তারিখ দেয়া হয় এ বছরের জুলাই মাসে। অর্থাৎ, নয় মাস পরের একটি তারিখে বেন টেস্টের তারিখ পেয়েছে।

মারটিন একজন সরকার অনুমোদিত ড্রাইভিং ইন্সট্রাক্টর। তিনি উপলব্ধি করতে পারেন, টেস্টের তারিখ এতোটা বিলম্বিত হলে পরীক্ষার্থীদের ওপর কেমন প্রভাব পড়ে।

ফী পরিশোধ করে ড্রাইভিং শেখার কিছু অ্যাপ রয়েছে। এসব অ্যাপ থেকে শিক্ষার্থীরা ড্রাইভিং পরীক্ষার পরবর্তী তারিখ এবং আসন খালি থাকার তথ্য পেতে পারেন। দেশের যে কোনো স্থানে আসন খালি থাকার তথ্য পাওয়া যায় এসব অ্যাপে। কিন্তু শূন্য আসনে বুকিং দিয়ে দ্রুত পাশ করে ফেললে তরুণ ড্রাইভাররা অনেক সময় রাস্তায় গাড়ি চালানোর যথেষ্ট অভিজ্ঞতা অর্জন না করেই ড্রাইভিং পাশ করে ফেলতে পারে।

এখন ড্রাইভিং টেস্টের গতি অনেকটা স্বাভাবিক হলেও অপেক্ষার সময় এখনও অনেক লম্বা। মহামারীর পরপরই অপেক্ষা করতে হতো গড়ে ২৪ সপ্তাহ। ড্রাইভার এন্ড ভেহিকেল স্ট্যান্ডার্ড এজেন্সি জানিয়েছে, এখন অপেক্ষা করতে হয় প্রায় ১৫ সপ্তাহ।