গ্রীষ্মের ছুটিতে লন্ডনে সুখবর: মাত্র £১.৭৫ ভাড়ায় সপ্তাহান্তজুড়ে বাস ও ট্রামে আনলিমিটেড ভ্রমণ

16

গ্রীষ্মকালীন ছুটিকে সামনে রেখে লন্ডনবাসী ও পর্যটকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে Transport for London (TfL)২৬ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতি শনিবার ও রবিবার মাত্র £১.৭৫ ভাড়ায় সারাদিন বাস ও ট্রামে যতবার খুশি ভ্রমণ করা যাবে।

নতুন এই ‘Weekend Hopper’ স্কিমের আওতায় একবার £১.৭৫ ভাড়া পরিশোধ করলেই সেদিনের বাকি সময়জুড়ে শনিবার বা রবিবারে লন্ডনের বাস ও ট্রামে সীমাহীন যাতায়াত করা যাবে।

লন্ডনের মেয়র সাদিক খান বলেন, এই উদ্যোগের লক্ষ্য হলো গ্রীষ্মকালীন ছুটিতে আরও বেশি মানুষকে রাজধানীর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ করে দেওয়া। তিনি বলেন, বাস ও ট্রাম লন্ডনবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গণপরিবহন এবং এগুলোকে সাশ্রয়ী ও সহজলভ্য রাখার বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও জানান, ২০১৬ সালে চালু হওয়া Hopper Fare ইতোমধ্যে লাখো যাত্রীকে কম খরচে ভ্রমণের সুযোগ দিয়েছে। নতুন Weekend Hopper সেই সুবিধাকে আরও বিস্তৃত করবে এবং লন্ডনকে সবার জন্য আরও সহজে উপভোগ করার সুযোগ দেবে।

অন্যদিকে, সরকারের পৃথক একটি কর্মসূচির আওতায় আগস্ট মাসজুড়ে ১৬ বছরের কম বয়সী সব শিশু লন্ডনের বাসে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ করতে পারবে। এর উদ্দেশ্য হলো স্কুলের গ্রীষ্মকালীন ছুটিতে পরিবারগুলোর আর্থিক চাপ কমানো।

TfL-এর কাস্টমার ডিরেক্টর এমা স্ট্রেইন বলেন, গ্রীষ্মে লন্ডনে দেখার ও উপভোগ করার মতো অসংখ্য স্থান রয়েছে, আর সেগুলো ঘুরে দেখার সবচেয়ে সুবিধাজনক ও কার্যকর উপায় হলো গণপরিবহন।

বর্তমানে লন্ডনের বাস ও ট্রামের একক ভাড়া £১.৭৫-এ স্থির রাখা হয়েছে। তবে মেয়রের কার্যালয় আগে জানিয়েছিল, নভেম্বর থেকে এই ভাড়া বাড়তে পারে