ওয়ানবাংলানিউজ: ২ জুলাই রবিবার সম্পন্ন হয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা। দ্বিতীয়বারের মত আয়োজিত দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম ও দাবা প্রতিযোগিতায় অংশনেন ক্লাব সদস্যরা। দিন শেষে দাবায় চ্যাম্পিয়ন হন বুলবুল হাসান, আর ক্যারামে চ্যাম্পিয়ন হন আতিকুর রহমান আতিক।
দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন হয় লন্ডন বাংলা প্রেসক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা। এতে লন্ডনসহ বার্মিংহাম থেকেও ক্লাব সদস্যরা অংশনেন। দিনব্যাপী খেলা শেষে,দাবায় চ্যাম্পিয়ন হন বুলবুল হাসান, রানার্স আপন হন জিয়াউর রহমান সাকলাইন, ক্যারামে চ্যাম্পিয়ন হন আতিকুর রহমান আতিক ও রানার্সআপ হন মাহবুব খানশুর।
এদিকে দাবায় আরব্রিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন আবু মুসা হাসান ও কবি মাজেদ মাহমুদ ও আশরাফ নান্নু, আর ক্যারামের রেফারীর দায়িত্ব পালন করেন তবারুকুল ইসলাম পারভেজ। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী। ইভেন্ট সেক্রেটারী রেজাউল করিম মৃধার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সেক্রেটারী জেনারেল তাইসির মাহমুদ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি রহমত আলী, ক্লাব মেম্বার মারুফ আহমেদ প্রমুখ।
সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাব কর্মকর্তারা।















