এসাইলাম সীকারদের জাহাজে রাখার নীতির বিরোধিতা করেন না আর্চবিশপ অফ কেনটারবারি; তবে

119

আব্দুল বাছিত রফি: এসাইলাম সীকারদের হোটেলে রাখার খরচ কমাতে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে একটি হলো, ভাসমান জাহাজে তাদেরকে রাখা। ডরসেটের পোর্টল্যান্ড বন্দরে রাখা এই জাহাজে আগামী কয়েক সপ্তাহে ৫০০ এসাইলাম সীকারকে রাখা হবে। এরকম আরও দুটি জাহাজ কিনে সরকার আরও এক হাজার মাইগ্রেনটকে রাখার ব্যবস্থা করবে।

এই খবর প্রকাশিত হওয়ার পর শনিবার ওয়েমাউথ এলাকা পরিদর্শনে যান আর্চবিশপ অফ কেনটারবারি জাস্টিন ওয়েলবি। এসাইলাম সীকারদের জাহাজে রাখার বিতর্কিত বিষয় নিয়ে তিনি স্থানীয় মানুষের সাথে মতবিনিময় করেন। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের আগে জনগণের পর্যাপ্ত মতামত নেয়া হয়নি মর্মে তিনি উদ্বেগ শোনেন স্থানীয় কমিউনিটি নেতাদের কাছ থেকে। আরও বেশী মানুষের মতামত নিয়ে সরকারের এই পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়নের আহবান জানান আর্চবিশপ অফ কেনটারবারি জাস্টিন ওয়েলবি।

হোম অফিস জানিয়েছে, এসাইলাম সীকারদের জাহাজে বসবাসের ব্যবস্থা করা সহ বিকল্প বসবাসের ব্যবস্থা করলে ব্রিটিশ জনগণের ট্যাক্সের অর্থ অপচয় হবেনা। হোম অফিস আরও বলেছে, এসাইলাম সীকারদের বসবাসের জন্য ব্যয়বহুল হোটেল ব্যবহার করা অগ্রহণযোগ্য।

সোলসবারি এলাকায় তিন দিনের খ্রিস্ট ধর্মীয়আনুষ্ঠানিকতা চলছে। এই এলাকা আর্চবিশপ অফ কেনটারবারির এক্তিয়ারভুক্ত। সমুদ্র তীরবর্তী এলাকায় নতুন একটি ইয়ুথ প্রজেক্টে আর্চবিশপের আগমনকে স্বাগত জানানো হয়।

আর্চবিশপ জানিয়েছেন, তিনি ওয়েমাউথ এলাকা সম্পর্কে জানতে এবং স্থানীয় জনগণের সুখ-দুঃখের কথা শুনতে এই এলাকায় এসেছেন। তিনি আশা করেন, সরকারও তাঁর উদ্বেগের কথা শুনবে।