সাইফ হাসান: যুক্তরাজ্যের কর্নওয়ালের একটি বন্দরে ছোট পাওয়ারবোটে করে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে মাইলার হারবারে নেমে একটি ভ্যানে ওঠার পরপরই নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েন তারা। এই ঘটনায় যুক্ত আরও এক অপ্রাপ্তবয়স্ককে সমাজসেবা অধিদপ্তরের জিম্মায় দেওয়া হয়েছে। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বিষয়টি বর্তমানে খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যুক্তরাজ্যের কর্নওয়ালের ফালমাউথের কাছে মাইলার হারবারে রোববার ভোর তিনটার দিকে এই ঘটনা ঘটে। একটি ছোট পাওয়ারবোট থেকে কয়েকজন নেমে একটি ভ্যানে ওঠে এলাকা ছাড়ার চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি একটি বিচ্ছিন্ন ও বিরল ঘটনা। সাধারণত বড় দলে অভিবাসীদের নিয়ে যেভাবে ছোট ইনফ্ল্যাটেবল বোট আসে, এটি সে রকম ছিল না। এতে অল্প কয়েকজন আরোহী নিয়ে দ্রুতগতির একটি ছোট বোট ব্যবহার করা হয়।
ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশ নিশ্চিত করেছে যে অভিবাসনসংক্রান্ত অ*পরাধে জড়িত থাকার সন্দেহে দুই আলবেনিয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এই পুরো ঘটনার মূল তদন্ত এখন দেশটির অভিবাসন বিভাগের কর্মকর্তারা পরিচালনা করছেন।
#যুক্তরাজ্য #অভিবাসন #কর্নওয়াল #aknews #onebanglanews















