ওয়ানবাংলানিউজ: জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার বাসিন্দাদের সন্তান যারা সম্প্রতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে জিসিএসই ও এ লেভেল পরীক্ষায় সফলতা অর্জন করেছে এমন শিক্ষার্থীদের সম্মাননা এওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১৯ নভেম্বর লন্ডনে এ এওয়ার্ড প্রদান করা হবে।
মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদের সেমিনার হলে সংগঠনের ফাউন্ডার ট্রাস্টি মরহুম মির্জা হারুন স্মরনে দোয়া ও মিলাদ মাহফিল শেষে সংগঠনের সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংগঠনের সভাপতি আশিক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিব চৌধুরীরর পরিচালনায় বক্তব্য রাখেন ট্রেজারার আলফাজুর রহমান জাকির, ট্রাস্টি এম ইকবাল হোসেন, এম এ আহাদ, নূরুল হক লালা মিয়া, আলহাজ্ব সাজ্জাদ মিয়া, আব্দুল আলী রউফ, হাসনাত আহমদ চুন্ন, আবদল মিয়া, মুজিবুর রহমান মুজিব, এম কাদির, আব্দুল হক জমির, আব্দুল বাসির কয়েছ, শাহ শিপন চৌধুরী, বাদশা মিয়া, হাজী ইলিয়াস, শফিউল আলম বাবু প্রমুখ।
সভায় মরহুম মির্জা হারুনের আত্মার শান্তি কামনা ও তার পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।















