ওয়ানবাংলানিউজ: তরুণ প্রজন্মকে ব্রিটিশ রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নব নির্বাচিত দুই ব্রিটিশ বাংলাদেশী স্পিকার ও ডেপুটি স্পিকার। তারা বলেন, কমিনিটির স্বার্থ রক্ষা ও অধিকার আদায়ে এই দেশের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতে হবে।
গত ২৪ মে বুধবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডস্থ একটি রেস্টুরেন্টে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নব নির্বাচিত স্পিকার কাউন্সিলার সাবিনা আক্তার ও ডেপুটি স্পিকার কাউন্সিলার আয়াস মিয়াকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তারা একথাগুলি বলেন।
‘টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশন’ এর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি আবুল হোসেইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেইনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত পেশ করেন তাওহিদ আহমদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলের বর্তমান ইয়ূথ ও কালচার বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলার আব্দুল মুকিত চুনু এমবিই।
অনুষ্ঠানের শুরুতে সম্বর্ধিত অতিথিদেরকে ফুল দিয়ে বরন করা হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি এম এ জামান, কবি শাহ সোহেল আমিন, সংগঠনের সহকারী সেক্রেটারি হাবিবুর রহমান, মিডিয়া সেক্রেটারি ফয়েজ এ চৌধুরী প্রমুখ।
সভায় সম্বর্ধিত অতিথিরা ‘টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশনের নানা উন্নয়নমুখী কর্মতৎপরতার প্রশংসা করেন এবং কমিউনিটির মানুষের সেবা দানে আগামীতে আরো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।















