ওয়ানবাংলানিউজ: প্রায় তিন সপ্তাহ আগে ব্রিটেনে স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। তখন লন্ডন সহ দেশের বিভিন্ন স্থানে শুকনো মাঠের ঘাসে আগুণের সূত্রপাত হয়ে সেই আগুন আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। কেবল লন্ডনেই আগুনে ভস্মীভূত হয়ে যায় ৪০টি বাড়ি-ঘর। পূর্ব লন্ডনের ওয়েনিংটন এলাকায় সঙ্ঘটিত হয় অন্যতম অগ্নিকানডের ঘটনা। এক সপ্তাহ পর আগুনে পুড়ে যাওয়া ১৬টি ঘরের একটির বাসিন্দা মাইকেল টাব পরিবারের মূল্যবান স্মৃতি খুঁজতে আসেন ঘটনাস্থলে।
তিন মাইল দূরে ডেগেনহামে ঘটে আরও একটি গ্রাস-ফায়ারের ঘটনা। আবি উইলিসের ঘর থেকে মাত্র কয়েক মিটার দূরেই আগুন নিভে যায়।
এই এলাকা থেকে ১৩০ ব্যক্তিকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেয়া হয়। অনেকে নিজের ঘরে ফিরে এসেছেন, আর অনেকে এখনও টেম্পোরারি একমোডেশনে আছেন। ওয়েনিংটন ফায়ার স্টেশনের সাবেক কমান্ডার বলেছেন, চলতি সামারে শুষ্ক মৌসুমে এরকম অগ্নিকানডের ঘটনা ঘটার ঝুঁকি এখনও আছে।
এদিকে অগ্নিকানডে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করতে চ্যারিটি কার্যক্রম চলছে লন্ডনের ওয়েনিংটন এলাকায়। ক্লেয়ার টেইলরের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তিনি এখানে এসেছেন প্রয়োজনীয় টুকিটাকি সংগ্রহ করতে।
নাটালি আগে এই এলাকায় বসবাস করতেন। তাঁর সাবেক প্রতিবেশীদের সহায়তা করতে তিনি একটি ফানড-রেইজিং পেইজ খুলেছেন।
চলতি শুষ্ক মৌসুমে নতুন অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে লন্ডন ফায়ার ব্রিগেড আপাততঃ সব ধরনের ডিসপজেবল বারবিকিউ নিষিদ্ধ করার সুপারিশ করেছে।
লন্ডনের একাধিক স্থানে আগুণের ঘটনার তদন্ত এখনও চলছে।লন্ডনে বারবিকিউ নিষিদ্ধ করতে বলেছে ফায়ার ব্রিগেড
প্রায় তিন সপ্তাহ আগে ব্রিটেনে স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। তখন লন্ডন সহ দেশের বিভিন্ন স্থানে শুকনো মাঠের ঘাসে আগুণের সূত্রপাত হয়ে সেই আগুন আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। কেবল লন্ডনেই আগুনে ভস্মীভূত হয়ে যায় ৪০টি বাড়ি-ঘর। পূর্ব লন্ডনের ওয়েনিংটন এলাকায় সঙ্ঘটিত হয় অন্যতম অগ্নিকানডের ঘটনা। এক সপ্তাহ পর আগুনে পুড়ে যাওয়া ১৬টি ঘরের একটির বাসিন্দা মাইকেল টাব পরিবারের মূল্যবান স্মৃতি খুঁজতে আসেন ঘটনাস্থলে।
তিন মাইল দূরে ডেগেনহামে ঘটে আরও একটি গ্রাস-ফায়ারের ঘটনা। আবি উইলিসের ঘর থেকে মাত্র কয়েক মিটার দূরেই আগুন নিভে যায়।
এই এলাকা থেকে ১৩০ ব্যক্তিকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেয়া হয়। অনেকে নিজের ঘরে ফিরে এসেছেন, আর অনেকে এখনও টেম্পোরারি একমোডেশনে আছেন। ওয়েনিংটন ফায়ার স্টেশনের সাবেক কমান্ডার বলেছেন, চলতি সামারে শুষ্ক মৌসুমে এরকম অগ্নিকানডের ঘটনা ঘটার ঝুঁকি এখনও আছে।
এদিকে অগ্নিকানডে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করতে চ্যারিটি কার্যক্রম চলছে লন্ডনের ওয়েনিংটন এলাকায়। ক্লেয়ার টেইলরের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তিনি এখানে এসেছেন প্রয়োজনীয় টুকিটাকি সংগ্রহ করতে।
নাটালি আগে এই এলাকায় বসবাস করতেন। তাঁর সাবেক প্রতিবেশীদের সহায়তা করতে তিনি একটি ফানড-রেইজিং পেইজ খুলেছেন।
চলতি শুষ্ক মৌসুমে নতুন অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে লন্ডন ফায়ার ব্রিগেড আপাততঃ সব ধরনের ডিসপজেবল বারবিকিউ নিষিদ্ধ করার সুপারিশ করেছে।
লন্ডনের একাধিক স্থানে আগুণের ঘটনার তদন্ত এখনও চলছে।















