লন্ডনে শফিউল আলম চৌধুরী নাদেলকে সংবর্ধনা

1207

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক, কুলাউড়ার কৃতি সন্তান, শফিউল আলম চৌধুরী নাদেলকে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্যে বসবাসরত কুলাউড়াবাসী। বুধবার পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

রুহুল আমিন ও রিপন চৌধুরীর যৌথ পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সোয়ানলী স্কুলের বাংলা বিভাগের প্রধান জনাব তাজ ইসলাম ।

আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শফিউল আলম চৌধুরী নাদেল । বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেটস এর স্পিকার কাউন্সিলার সাবিনা আকতার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এডভোকেট আনোয়ারুল ইসলাম ।

প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন তার জন্ম ও বেড়ে উঠা সিলেট শহরে হলেও কুলাউড়ার মাঠির সাথে রয়েছে তার নাড়ীর টান । আর তাই তিনি সুযোগ পেলে কুলাউড়ার মানুষের জন্য কাজ করতে চান । এ জন্য তিনি সকলের সহযোগিতা চান।

বিশেষ অতিথির বক্তব্যে স্পিকার কাউন্সিলার সাবিনা আকতার বলেন শফিউল আলম চৌধুরী নাদেল একজন প্রকৃত সমাজসেবী এবং তিনি কাজ করতে চান কুলাউড়ার মানুষের জন্য । তাই কুলাউড়াবাসীকে তিনি তার কাজের সহযোগিতা করার আহ্বান জানান ।

অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন সোয়ানলী স্কুলের শিক্ষক মিসবাহ কামাল, টাওয়ার হেমলেটস লেবার পার্টির ট্রেজারার আসমা ইসলাম, স্টেপনি গ্রীন লেবার পার্টির চেয়ার দিপা দাস, আনিসুজ্জামান আজাদ, জাওয়ার আলী, ফারুক আহমেদ সুন্দর, আব্দুল মুহিত সুহেল, ফয়সল আহমেদ, রুমান আহমেদ, শাহ এমদাদ রুহিন, মুহিন আলম, ফয়জুল ইসলাম, মিজানুর রহমান রুমান প্রমুখ৷

সভায় পবিত্র কোরান তেলাওত ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা সৈয়দ মাহমুদ আলী ।