ইংল্যান্ডে বেনিফিটের টাকায় ঘর কেনা কীভাবে সম্ভব?

599

ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের দরিদ্র মানুষকে বাসস্থানের মালিক হওয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী বরিস জনসন নতুন একটি পরিকল্পনা প্রকাশ করেছেন। পরিকল্পনা বাস্তবায়ন হলে কাউন্সিলের টেন্যান্টদের মতো হাউজিং এসোসিয়েশনের টেন্যান্টরাও ‘রাইট-টু-বাই’ স্কিমে অন্তর্ভুক্ত হতে পারবে। যারা হাউজিং বেনিফিট গ্রহণ করেন, তাঁরাও যাতে বাড়ির মালিক হতে পারেন, সেই লক্ষ্যে হাউজিং বেনিফিটের অর্থকে মরগেজে অন্তর্ভুক্ত করার অনুমোদন দিতে চান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ব্ল্যাকপুল সফরে গিয়ে প্রধানমন্ত্রী ‘বেনিফিটস-টু-ব্রিকস’ শীর্ষক এই প্রতিশ্রুতির ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, হাউজিং এসোসিয়েশনের টেন্যান্টরাও যাতে তাদের ঘর কিনে নিতে পারেন, সেই লক্ষ্যে ‘রাইট-টু-বাই’ স্কিমকে আরও সম্প্রসারিত করা হবে।

বারমিংহামের স্মলহীথ এলাকায় অবস্থিত ‘বারন্সভিল ক্লোজ’ হলো গতানুগতিক সোশাল হোমের একটি উদাহরণ। এগুলো কাউন্সিল হাউজ হিসেবেই পরিচিত ছিল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, সেই পায়লট স্কিমের অন্যতম অংশীদার এসব ঘরের ভাড়াটিয়ারা। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত ‘বারন্সভিল ক্লোজ’ এর মতো স্থানে হাউজিং এসোসিয়েশনের ঘরের টেন্যান্টরা ৩৫ থেকে ৭০ শতাংশ ডিসকাউনটে তাদের ঘর কিনে নিতে পারবেন।

ব্রেনডা তার ঘর কিনে নিতে চান, কিন্তু সরকারের ‘রাইট-টু-বাই’ পায়লট স্কিমের আওতায় তিনি তার ঘর কিনে নিতে পারবেন না বলে জানানো হয়েছে।

‘বারন্সভিল ক্লোজ’ এর অধিকাংশ বাসিন্দা বেনিফিট গ্রহণ করেন। বেনিফিটের অর্থেই তাঁরা ঘরের ভাড়া পরিশোধ করেন। সরকার বলছে, ইউনিভারসেল ক্রেডিটকে ইনকাম হিসেবে বিবেচনা করা যেতে পারে, যাতে করে ঘর কেনার জন্য মরগেজ পাওয়া যায়।

তবে বেনিফিটের অর্থে মরগেজ পাওয়া এবং ঘর কেনার বিষয়টাকে বাস্তবসম্মত মনে করতে পারছেন না জেকি সহ আরও অনেকে।

তবে বাড়ি কিনতে পেরেছেন, এমন মানুষও আছেন। মিস্টার জামান তাঁর ঘর কিনে সেটিকে এখন পরিপাটি করে গড়ে তুলছেন।

ইংল্যান্ডে প্রতিটি বাড়ির গড় মূল্য ১৯৯৭ সালে ছিল প্রায় ৫০ হাজার, আর এখন প্রতিটি বাড়ির গড় মূল্য ৩শ হাজার পাউন্ড। এর মানে ২৫ বছর আগে গড় বেতনের তিন গুন ছিল প্রতিটি বাড়ির মূল্য, আর এখন গড় বেতনের ৯ গুন প্রতিটি বাড়ির মূল্য।

দরিদ্র মানুষের বাসস্থানের ব্যবস্থা করতে হলে সোশাল হাউজিংয়ের গুরুত্ব অপরিসীম। এই বাড়িগুলো বিক্রি হয়ে গেলে দরিদ্রদের বাসস্থানের সুবিধা কমে যায়। এজন্য সরকারের প্রতিশ্রুতি হচ্ছে, সোশ্যাল হাউজিংয়ের বিক্রি হয়ে যাওয়া প্রতিটি বাড়ির বিপরীতে একটি নতুন বাড়ি নির্মাণ করবে সরকার। কিন্তু এই কথা বলা যতো সহজ, বাস্তবায়ন ততোটাই কঠিন।

রাইট-টু-বাই স্কিমের ইতিবাচক এবং নেতিবাচক সবগুলো দিক বোঝা যায় ‘বারন্সভিল ক্লোজ’ এর বাসিন্দাদের পরিস্থিতি বিবেচনা করলে। যারা রাইট-টু-বাই এর সুযোগ নিতে পারবে তাঁরা ডিম সহ পাখির বাসা পেয়ে যাবে। আর যারা এই সুযোগ নিতে পারবেনা, তাদের জন্য বাড়ির স্বপ্ন দেখা আরও কঠিন হয়ে উঠবে।