যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে আ*গুন, বহু তরুণ গ্রে*প্তার…

31

সাইফ হাসান: যুক্তরাজ্যে বনফায়ার নাইটকে কেন্দ্র করে স্কটল্যান্ড ও উত্তর-পূর্ব ইংল্যান্ডে চরম বি*শৃঙ্খলা ও সং*ঘাতের ঘটনা ঘটেছে। স্কটল্যান্ডের গ্লাসগোতে পুলিশের একটি ভ্যানে অ*গ্নিসংযোগ করা হয় এবং জরুরি সেবাকর্মীদের ওপর আতশবাজি ছুড়ে আ*ঘাত করা হয়েছে। এই বি*শৃঙ্খলা ও হা*মলার ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রে*প্তার করেছে পুলিশ। পুলিশ প্রধান ডেভিড রবার্টসন জরুরি পরিষেবার কর্মীদের ওপর এমন ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও ভীতিকর বলে নিন্দা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সহিংসতাপ্রবণ এলাকাগুলোতে ব্যাপক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

স্কটল্যান্ডের গ্লাসগোর প্রোভানমিল এলাকার গ্রিনসাইড স্ট্রিটে একজন আহত ব্যক্তির সহায়তায় যাওয়ার পর পুলিশ ও অ্যাম্বুলেন্স কর্মীদের ওপর আতশবাজি ছুড়ে মারা হয়। এতে একজন পুলিশ কর্মকর্তা ও একজন প্যারামেডিক সামান্য আহত হন এবং পরবর্তীতে পুলিশের একটি ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে ১৬ বছর বয়সী এক কিশোরসহ স্কটল্যান্ডজুড়ে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এডিনবরা এবং গ্লাসগোর বেশ কিছু এলাকায় আতশবাজি ব্যবহারে স্থানীয় নিষেধাজ্ঞা থাকলেও ক্লাইডব্যাঙ্ক, ডান্ডি ও নাইটসউডসহ বিভিন্ন স্থানে দমকলকর্মীদের ওপর আক্রমণের খবর পাওয়া গেছে। পুলিশ স্কটল্যান্ডের প্রধান ডেভিড রবার্টসন জানান, সামগ্রিকভাবে পরিস্থিতি আগের বছরের তুলনায় কিছুটা নিয়ন্ত্রণে ছিল, তবে জরুরি সেবাকর্মীদের ওপর এমন সহিংস আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না। স্কটল্যান্ডের শিক্ষাসচিব মাইরি ম্যাকঅ্যালানও এই ধরনের বিশৃঙ্খলার তীব্র নিন্দা জানিয়েছেন।

অন্যদিকে উত্তর-পূর্ব ইংল্যান্ডের নিউক্যাসল আপন টাইনের কাছে নর্থ শিল্ডসে একটি সুপারমার্কেটের সামনে ভুল তথ্য ছড়িয়ে দাঙ্গা বাধানো হয়। সেখানে বহুতল আবাসিক ভবন বা এইচএমও তৈরি করা হচ্ছে এমন মিথ্যা গুজবের ওপর ভিত্তি করে একদল মানুষ জড়ো হয়ে পুলিশ ও দমকলবাহিনীর ওপর ইট-পাটকেল ও আতশবাজি নিক্ষেপ করে। এই ঘটনায় নর্থাম্ব্রিয়া পুলিশ দুই তরুণ, একজন নারী এবং তিন কিশোরসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

নর্থ-ইস্ট ইংল্যান্ডের মেয়র কিম ম্যাকগিনেস এই ঘটনাকে পূর্বপরিকল্পিত মূর্খতা আখ্যা দিয়ে বলেন, ক্ষতিকর গুজবের কারণে জরুরি সেবার ওপর এমন বর্বর আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উৎসবকে ঘিরে স্কটল্যান্ডের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত আট শতাধিক ফোনকল পায় এবং পুলিশ হ্যালোইন থেকে ৫ নভেম্বর পর্যন্ত এক হাজার চব্বিশটি জরুরি কল গ্রহণ করে।

#যুক্তরাজ্য #বনফায়ারনাইট #ব্রিটিশপুলিশ #aknews #onebanglanews