ওয়ানবাংলানিউজ: আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য সিলেটের প্রবাসী বালাগঞ্জ ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের নির্বাচনে ঘর প্যানেলের প্রার্থীদের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ মে মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আয়োজিত এই পরিচিত সভায় বদরুল-মীরু ও আনছার পরিষদের ২১ জন প্রার্থীকে উপস্থিত ট্রাস্টি বৃন্দের সামনে পরিচয় করিয়ে দেয়া হয়।
প্যানেল পরিচিতি সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মাসুদ আহমদ। আবুবকর সিদ্দিক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কবির উদ্দিন, আব্দুল গফুর, সফিক উল্লাহ মিসলু, আব্দুর রাজ্জাক, নেসার আলী মামুন, আব্দুল কাইয়ুম, সৈয়দ তাজির উদ্দিন মান্নান, , আব্দুল কুদ্দুস, সাজন খান, আয়াস আহমদ সহ অনেকে।
ঘর প্যানেলের পক্ষে সভাপতি হিসেবে প্রার্থী হয়েছেন কমিউনিটির পরিচিত মূখ বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু ও ট্রেজারার পদে মো. আনসার মিয়া।
অপর প্যানেলের সভাপতি প্রার্থী সাদ মিয়া, সাধারণ সম্পাদক পদে মো: নজমুল ইসলাম, ট্রেজারার পদে মুজিবুর রহমান চৌধুরী প্রার্থী হয়েছেন।















