ওয়ানবাংলানিউজ: বেতার বাংলা শ্রোতা ফোরাম ও ব্রিটিশ বাংলাদেশী মিনিক্যাব ড্রাইভার এসোসিয়েশনের যৌথ উদ্যোগে বেতার বাংলা শ্রোতা ফোরামের সাবেক সহ সভাপতি মরহুম আবুল হাসনাত (সোনা বন্ধু), বিবিএমডিএর সিইও সাদেক আহমদের মাতা ও বিবিএমডিএর আব্দুর রহমানের ছোট ভাই সেলিম ডালি এর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গত ১৬ মে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলস্থ সোনারগাঁও রেস্টুরেন্টে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন বিবিএমডিএর কনভেনার কাজী বাবর উদ্দিন আহমদ। বিবিএমডিএর সাধারণ সম্পাদক আবুল কালামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া স্বরণ সভা পরিচালনা করেন বেতার বাংলা শ্রোতা ফোরামের কনভেনার কবীর আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আব্দুস সালাম।
এসময় মরহুমদ্বের কর্মজীবনের নানান দিক তুলে আলোচনায় অংশনেন মোস্তাক আলী বাবুল, মুহিবুর রহমান চৌধুরী, ব্যবসায়ী তোফাজ্জল আলম, আব্দুল হালিম চৌধুরী, আবিদ হোসেন অপু, আবুল কালাম, ময়না মিয়া সহ মরহুমদের পরিবারের সদস্যরা।
মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করো দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হাকিম ও মাওলানা আব্দুল কুদ্দুস।















