ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুইন্ডন বিএনপির উদ্যোগে সংগঠনের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে এক সভা সুইন্ডনের স্থানীয় বর্ডগ্রীন সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি এম এ কাহার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু সুমন রায় এ্র পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আলী আফতাব নোয়াব আলী।
সভায় বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়া বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাজারীসহ দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানোর পাশাপাশি দেশে অবাধ নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবী জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক সাইফুর রহমান শামীম, জমির চৌধুরী, আব্দুল হামিদ, আব্দুল কাদির, জাকারিয়া আবু বক্কর, আমিরুল ইসলাম বাবলু, দেবাশীষ সাহা সাজু।
এসময় আরো উপস্থিত ছিলেন মাসুম রহমান, রফিক মিয়া, জালাল উদ্দিন, ইসমাইল, জুবায়ের হোসেন শান্ত।















