খেলাধুলা ডেস্ক: দক্ষিণ আফ্রিকার দেয়া ১৯৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ওপেনার ব্যাটসম্যান সৌম্য হাত খুলে খেলছেন। তার রান ৩৫ । লেগে আসা ফুল টস মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান ইমরুল কায়েস। ওয়ানডাউনের নেমে সাকিব আল হাসান ১৪ রান করে আউট হয়ে যান। জয়ের জন্য রান নেয়ার কোন বিকল্প নেই, কেননা বাংলাদেশকে ওভার প্রতি রান করতে হবে প্রায় ৯.৭৮ রান করে। ক্রিজে আছেন সৌম্য ও মুশফিক।
দক্ষিণ আফ্রিকার সবশেষ উইকেট ছিল ডি ককের। তার পায়ে রুবেলের বল আঘাত হানে। বাংলাদেশ দলের জোড়ালো আবেদনের শেষ পর্যায়ে আম্পায়ার আঙুল তুলে জানালেন আউট। তারা আগে আউট হন অধিনায়ক জেপি ডুমিনি।
ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভালে প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিং করছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হয়েছে।
টস : দক্ষিণ আফ্রিকা অধিনায়ক জেপি ডুমিনি টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
মিরাজের দ্বিতীয় শিকার ডি ভিলিয়ার্স: ২৬ বলে ৪৯ রান করে বাংলাদেশকে চাপে ফেলেছিলেন ডি ভিলিয়ার্স। পরের বলেই সাজঘরে প্রোটিয়া ব্যাটসম্যান। দশম ওভারের শেষ বলে বাংলাদেশকে স্বস্তি এনে দেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি এ স্পিনারের বল লং অন দিয়ে মারতে গিয়ে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেন বিস্ফোরক ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স।















