ব্রিটেনে করোনায় বুধবার মৃত্যু ১৯৯ জনের, আক্রান্ত ৫৪,২১৮ জন

169
file picture

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যার সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪,২১৮ জন । গতকাল মঙ্গলবার ছিলো ৪৬,১৮৬ জন, সোমবার ছিলো ৪১,৬৪৮ জন এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৪৭ হাজার ৭০৬ জন।

বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৫৪ জন।

এদিকে গত ৪৮ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৯৯ জন। গতকাল মঙ্গলবার ছিলো ২৩৪ জন, সোমবার ছিলো ৩৫। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ৩৮ জন।

এ পর্যন্ত বোস্টার ডোজ দিয়েছেন ৩ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৮৭ জন।