ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (রবিবার) ২২ জনের মৃত্যু: আক্রান্ত ৫১৬

2010

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমেছে। কমেছে আক্রান্ত সংখ্যাও। গত ২৪ ঘন্টায় (রবিবার) মৃত্যু হয়েছে ২২ জনের। এর আগে গতকাল শনিবার ছিলো ৬৭ জন, শুক্রবার ছিলো ১৩৭ জন, বৃহস্পতিবার ছিলো ৮৯জন, বুধবার ছিলো ১৭৬ মঙ্গলবার ছিলো ১৫৫ জন। মোট মৃতের সংখ্যা ৪৪ হাজার ২২০ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়নি।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১৬ জন। গতকাল শনিবার ছিলো ৬২৬ জন, শুক্রবার ছিলো ৫৪৪ জন, বৃহস্পতিবার ছিলো ৫৭৬জন, বুধবার ছিলো ৮২৯ জন মঙ্গলবার ছিলো ৬৮৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৪১৬ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৮ জন, ওয়েলসে ১ জনের মৃত্যু হয়েছে এবং স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।