ব্রিটেনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিঃ কষ্টে আছে নিম্ন আয়ের পরিবার

864

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনের বিভিন্ন অঞ্চলের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা খাবার কেনা এবং বিল পরিশো ধে অর্থাভাবে ভুগছেন। ফুড ব্যাঙ্কগুলোর চাহিদা অনেক বেড়েছে। ইসলামিক রিলিফ ইউকে লেসটারশায়ারের স্থানীয় চ্যারিটি ‘ওয়ান রুফ লেসটার’ এর সাথে যৌথভাবে একটি প্রকল্পে কাজ করছে। প্রকল্পের আওতায় স্থানীয় মানুষের মধ্যে ৫শ’র বেশী ফুড প্যাক বিতরণ করা হচ্ছে। একেকটি প্যাকে রয়েছে ফলমুল, সবজি, ব্রেড, দুধ এবং কিছু বিলাসদ্রব্য।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রভাব পড়েছে মানুষের ব্যাক্তিগত আর্থিক সামর্থ্যের ওপর। ফলে ফুড ব্যাঙ্কের চাহিদাও বাড়ছে।

সেচ্ছাসেবীরা খাদ্য প্যাকেটজাতকরন এবং সরবরাহের কাজে সহযোগিতা করছেন।

জনগণের ওপর আর্থিক চাপ সহনীয় পর্যায়ে আনতে সরকারকে পদক্ষেপ নেয়ার আহবান জানাচ্ছে চ্যারিটি সংস্থাগুলো।