ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বাড়লেও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬,৮০৭ জন । গতকাল শুক্রবার ছিলো ৯৫,৭৮৭ জন, বৃহস্পতিবার ছিলো ১ লাখ ৭ মানুষ ৩৬৪ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার ৮৪৪ জন।
বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৬৪ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ২৯৭ জন। গতকাল শুক্রবার ছিলো ২৮৮ জন, বৃহস্পতিবার ছিলো ৩৩০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৭৮৭ জন।
এ পর্যন্ত বোস্টার ডোজ দিয়েছেন ৩ কোটি ৬৮ লাখ ২১ হাজার ২৮৪ জন।















