ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বাড়লেও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩৯০ জন । গতকাল শুক্রবার ছিলো ১ লাখ ৭৮ হাজার ২৫০ জন, বৃহস্পতিবার ছিলো ১ লাখ ৭৯ হাজার ৭৫৬ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৩ লাখ ৩৩ হাজার ৭৯৪ জন।
বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৬৮ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৩১৩ জন । গতকাল শুক্রবার ছিলো ২২৯ জন, বৃহস্পতিবার ছিলো ২৩১ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৭ জন।
এ পর্যন্ত বোস্টার ডোজ দিয়েছেন ৩ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ৯৪৫ জন।















