লন্ডনে বর্নাঢ্য আয়োজনে এমসি একাডেমী মডেল স্কুল ও কলেজের পূণর্মিলনী অনুষ্ঠিত

890

ওয়ানবাংলানিউজ:বর্নাঢ্য ও ঝাকজমকভাবে অনুষ্ঠিত হয়ে গেলো এম সি একাডেমী মডেল স্কুল ও কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের প্রথম ঐতিহাসিক পূণর্মিলনী ২০১৭। সুরমার কল্লোল টেমসের তীরে পূর্ব লন্ডনের অভিজাত হল দ্যা অট্রিরিয়াম লন্ডনে গত ২১ মে অনুষ্ঠিত হয়ে গেলো প্রথম ঐতিহাসিক পুর্নমিলনী। বৃটেনের বিভিন্ন শহর থেকে আসা প্রাক্তন শিক্ষার্থীদের অংশ গ্রহনে হল পরিনত হয়েছিল এক খন্ড এমসি একাডেমীতে। শিক্ষার্থীদের ঢল সামলাতে হিমশিম খেতে হয়েছিল আয়োজকদের।

পূণর্মিলনী অনুষ্ঠানকে নান্দনিক পরিবেশে সৃস্টির লক্ষ্যে অট্রিয়ামের প্রবেশধারে এমসি একাডেমীর আধুনিক গেইটের আদলে তৈরী করা হয়েছিল হুবহু আরো একটি এ সি একাডেমী গেইট। যা প্রতিটি অংশগ্রহনকারীদের বিশেষভাবে নজর কাড়ে। প্রত্যেকেই ছবি তুলার জন্য ব্যস্ত হয়ে পড়েন। যেন তাঁরা বৃটেনের মাটিতে পেয়েছেন আরো একটি এমসি একাডেমী।

সাথে সাথে এম সি একাডেমীর প্রকৃত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে তৈরী করা হয়েছিলো একাডেমীর কেন্টিনের মত আরো একটি কেন্টিন। যেখানে চা, বিস্কুট, পান-সুপারী, চানা, মুড়ি ও হালকা আপ্যায়নের ব্যবস্থা ছিলো অনুষ্ঠানের আরো একটি বাড়তি আকর্ষন।

অনুষ্ঠানের মূল আকর্ষন ছিলো অত্যাধুনিক কারু কার্জে নির্মিত একটি বিশেষ আকষনীয় অপরূপ সৌন্দয্য ভরপুর একটি স্টেইজ যা সকল অতিথি বৃন্দের হৃদয়ে দাগ কাটে।

দুপুর এক ঘটিকার সময় অনুষ্ঠানের সূচনা হয়। উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আরেফ মঞ্জুর চৌধুরী (মিঠু) এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি আব্দুল হাই।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন তোফায়েল আহমদ। এরপরই বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্টদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এরপর উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদের পরিচালনায় প্রদান অতিথি সহ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।

স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আরেফ মঞ্জু চৌধুরী মিঠু। শুভেচ্ছা বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ আফসারুল ইসলাম আফসর। উদযাপন পরিষদের প্রচার প্রকাশনা সম্পাদক ফেরদৌস আলমের পরিচালনায় স্মারক প্রকাশনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনে প্রথম ব্রিটিশ বাংলাদেশী এমপি রুশনারা আলী। মোড়ক উন্মোচন পর্বে উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রুশনারা আলী তার বক্তব্যে বলেন, এমসি একাডেমী একটি ঐতিহাসিক ও স্বনামধন্য বিদ্যালয় হিসাবে দেশ এবং বিদেশে সু-প্রতিষ্ঠিত। এই বিদ্যালয়ে যারা অধ্যায়ন করেছেন আপনারা নি:সন্দেহে ভাগ্যবান। বৃটেনের মাটিতে একাডেমীয়ানদের আজকের এ অনুষ্ঠান প্রশংসার যোগ্য। আজকে এ ঝাকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রমান করে এই বিদ্যালয় যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের সৃষ্টি করেছে। আমি এ যাবত বহু অনুষ্ঠানে গিয়েছি আজকের মত এ আনন্দঘন পরিবেশ খুব কমই দেখেছি। আমি এই বিদ্যালয়ের স্বর্বাত্মক সাফল্য ও আয়োজকদের এধরনের সুন্দর মহতি অনুষ্ঠান আয়োজনের জন্য কৃতজ্ঞতা মোবারকবাদ জানাই।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস এর সাবেক ডেপুটি মেয়র ও প্রতিষ্ঠানের সাবেক ছাত্র ও শিক্ষক কাউন্সিলার আ ম অহিদ আহমদ। তিনি তার বক্তব্যে বলেন, এম সি একাডেমীতে পড়া লেখার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। এ বিদ্যালয় শত শত গুনিজনের জন্ম দিয়েছে। যারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সম্মানজনক আসনে অধিষ্ঠিত রয়েছেন।

আজকে বৃটেনে বসবাসরত একাডেমীয়ানদের জন্য অত্যন্ত আনন্দের দিন। আজকের মহামিলন মেলা আমাদের অতীত বর্তমান আর ভবিষ্যতের মধ্যে একটি সেতু বন্ধন রচনা কবে বলে আমি মনে করি। যদিও আমি বিদ্যালয়ের শিক্ষক ছিলাম তথাপি ছাত্র হিসাবে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করি। আজকে পূণর্মিলনীর সর্বাত্মক সফলতা কামনা করে আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার সাবিনা আক্তার

দপ্তর সম্পাদক আব্দুল লতিফের তত্ত্বাবধানে নির্মিত অত্র প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত শিক্ষক ও বিশিস্ট ব্যক্তিদের সাক্ষাত ও ইতিহাস ঐতিহ্যের উপর নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
জনপ্রিয় টিভি উপস্থাপক সায়েক আহমদের কৌতুক ও বাচ্চাদের নিয়ে বিনোদনের মাধ্যমে মাতিয়ে তুলেন উপস্থিত শিক্ষার্থীবৃন্দ ও অতিথিদের।

যাদু প্রদর্শন করেন জনপ্রিয় যাদু শিল্পী যাদু মানিক। অনুষ্ঠানকে অধিক আকর্ষনীয় করে তুলে তালহা আহম তুহিনের পরিচালনায় রাফেল ড্র পর্ব। প্রাক্তন শিক্ষার্থীদের ও অতিথিবৃন্দের স্বাক্ষাৎকার গ্রহন করেন আব্দুল লতিফ।
উদযাপন পরিষদের পক্ষ থেকে বৃটেনে অবস্থানরত অত্র প্রতিষ্ঠানের সবচেয়ে বয়োজেষ্ট ছাত্র ফারুক আহমদ চৌধুরীকে ক্রেস্ট প্রদান করা হয়।

সাংস্কৃতি সম্পাদক ফখরুল ইসলাম ও নাজিম উদ্দিন রাজু আহমদ এর যৌথ পরিচালনায় সংগীত পরিবেশন করেন ভারতের প্রখ্যাত শিল্পি সুমেন অধিকারী। তার গানের তালে মাতিয়ে তুলেন হল ভর্তি শিক্ষার্থীদের। এছাড়া আরো সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী শতাব্দিকর ও সৈয়দা তানিয়া।

স্মৃতিচারণ পর্ব পরিচালনা করেন উদযাপন পরিষদের সহ সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের জিএস ও দপ্তর সম্পাদক আব্দুল লতিফ, জিএস অপু শাহরিয়ার। এ পর্বে স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপদেষ্টা সৈয়দ নজরুল ইসলাম, আমিরুল ইসলাম বাচ্চু, সৈয়দ তারেক আহমেদ, শাহজাহান আহমেদ চৌধুরী, রেহান আহমেদ চৌধুরী, আলহাজ্ব লায়েকুল ইসলাম, আব্দুস সালাম, হেলাল উদ্দিন, লুতফুর রহমান, তমজ্জুল আলী, সহসভাপতি আনওয়ারুল ইসলাম জবা, হাফিজুর রহমান হাফিজ, এমদাদ আহমদ, দিদার আহমদ চৌধুরী, শামীম আহমদ, এনাম আহমদ, এনায়েত হোসেন অলক, মো: আলমগীর শাহজাহান, মিকাইল আহমদ চৌধুরী, সালাহ উদ্দিন,
শাহেদ আহমদ চৌধুরী শাহিন, শামীম আহমদ চৌধুরী, জামাল আহমদ, হুসেন আহমদ চৌধুরী, আব্দুল আহাদ, শাহা আলম চৌধুরী, কয়ছর আহমদ, হুসেন আমদ লস্কর, সৈয়দ সুহেল, আব্দুল ওয়াছি চৌধুরী ছামি, মকছুদুর রহমান চৌধুরী নেহাল, শাহানা বেগম মজুমদার, আজিজুর রহমান, শুয়েব আহমেদ, ছফির আহমেদ চৌধুরী সুবন, সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কমর, রুম্মান আহমদ চৌধুরী, আমিনুল ইসলাম রাবেল, নাহিদ আহমদ চৌধুরী, মাসুদ চৌধুরী পাবেল, সিএবি চৌধুরী মুন্না, রফি চৌধুরী সিবা, বেলাল আহমদ চৌধুরী, রাবিয়া বেগম, চৌধুরী জুবের আহমেদ, জহুরা ইয়াসমিন চৌধুরী, মিনারা ইয়াসমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক বাবরুল ইসলাম, নিজাম উদ্দিন, ওজিহ উদ্দিন আব্দুল আহাদ, জহুরুল ইসলাম, খালেদুর রহমান ফয়ছল, শাহীন আহমদ, রুবেল আহমেদ, ইমরান হোসেন, অর্থ সম্পাদক আফছারুল ইসলাম আফছর, সহ অর্থ সম্পাদক তানহার আহমদ তুহিন, রাজু আহমদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক জালাল উদ্দিন, আলী হোসেন,

সহ দপ্তর আমিনুল ইসলাম শাইস্তা, সহ সাংস্কৃতিক সম্পাদক জামাল আহমদ, ছালিক আহমদ, কামাল আহমদ, একরাম হোসেন, জাহাঙ্গীর রেজা রাজু, নির্বাহী সদস্য খালেদ আহমেদ, বিলাদুর রহমান কাশেম, শাহেদ আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম বাচ্চু, আরেফ আহমেদ, গুলজার আহমদ, শামীম আহমেদ, এজাজুর রহমান, লুতফুর রহমান, সিরাজুল ইসলাম, আলিমা আহমেদ, শফি সামি সোহেল, জিএম টিপু সারোয়ার টিপু, এম চৌধুরী, সৈয়দ শামসুল আলম তাজ, সোহেল চৌধুরী, হোসেন লস্কর, সালেহ আহমেদ, রেদোয়ান চৌধুরী, হুসেন আহমে শাহজাহান, রিংকু আহমেদ, সোহেলী আক্তার সুমী প্রমুখ।
সভাপতি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি করেন।