ওয়ানবাংলানিউজ: বৃটেনে মুসলিম ও অমুসলিম কমিউনিটির মধ্যে ভুলবুঝাবুঝি দূরিকরন, বিনামূল্যে ইসলামী সাহিত্য বিতরন এবং হোমলেস ও বয়স্ক পেনশনারদের সহায়তা প্রদান করে যাচ্ছে কানেকটিং কমিউনিটিজ নামক সংগঠন। প্রায় দু শতাদিক অতিথিদের উপস্থিতিতে গত ১৩ নভেম্বর মঙ্গলবার কানেকটিং কমিউনিটিজ এর উদ্দ্যোগে লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হল ফান্ড রাইজ ও চ্যারিটি ডিনার।
এসময় অনুষ্ঠানের মূল অতিথি অক্সফোর্ড ইসলামিক ইনফরমেশন সেন্টারের ডাইরেক্টর ডঃ শেখ রামজী বলেন বৃটেনের হোষ্ট কমিউনিটির মধ্যে ইসলাম ও মূসলমান সম্পর্কে যে ভ্রান্ত ধারণা রয়েছে তা দুর করে সুসম্পর্ক সূষ্ঠি করতে হবে।
সংগঠনের চেয়ারপার্সন কে এম অবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও অতিথি ব্যারিস্টার আবিদ হোসেনের পরিচালনায় অনূষ্টিত উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দারুল উম্মাহ মসজিদের খতিব শায়েখ কাজী আশিকুর রহমান। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্যে রাখেন লেখক ও গবেষক ডঃ মোহাম্মদ আবুল লেইস, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডিপুটি মেয়র অহিদ আহমদ ও প্রাক্তন জিপি ডাঃ আলা উদ্দিন।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুল মোহিত চৌধুরী,কোঅর্ডিনেটর মোহাম্মদ আসলাম উদ্দিন,ট্রাস্টি মোহাম্মদ আবুল কালাম, ট্রাষ্টি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান, শাহার আলী প্রমুখ। কুরআন তেলাওয়াত করেন মাশকুর আহমদ।
প্রধান বক্তা কাজী আশিকুর রহমান বলেন য়ে, বৃটেন আমাদের দেশ। এদেশে অমুসলিম কমিউনিটির মধ্যে দাওয়াতী কাজ করে ইসলামের সুমহান আদর্শকে তুলে ধরতে হবে। তিনি কুরআন ও হাদীসের আলোকে দাওয়াতী কাজের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আমাদের সন্তানদেরকেও ইসলামের সঠিক জ্ঞান প্রদানের জন্য মাতাপিতার প্রতি আহবান জানান। কানেকটিং কমিউনিটিজের অন্যান্য মধ্যে নাজিম হোসাইন, হাজী ফারুক মিয়া, শাহার আলী, আখতার মিশুসহ অন্যান্যরা অনুষ্ঠানকে সফল করে তুলতে অনেক পরিশ্রম করেন। অনুষ্ঠানে অমুসলিমদের মধ্যে কুরআন শরিফের ইংরেজি অনুবাদ ও ইংরেজি ভাষায় ইসলামী সাহিত্য বিনামুল্যে বিতরনের জন্য ফান্ড সংগ্রহ করা হয়। অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। এখানে উল্পেখ্যঃ কানেকটিং কমিউনিটিজ বিগত দুবছর ধরে অমুসলিমদের সাথে সম্পর্ক বৃদ্ধি ও দাওয়াতী কাজ করে যাচ্ছে।
connecting communities charity diner
Posted by 1banglatv on Thursday, 15 November 2018















