আরএফসি-ইউকে বাংলাদেশ চ্যাম্পিয়ানশীপের ফাইনালে মোহামেডান জয়ী

1233

ওয়ানবাংলানিউজ: চ্যানেল এসের আয়োজনে এবং বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন সংক্ষেপে বিএফএ‘র সহযোগিতায় রামাদান ফ্যামিলি কমিটমেন্ট ইউকে বাংলাদেশ চ্যাম্পিয়ানশীপের ফাইনালে মোহামেডান চ্যাম্পিয়ান হয়েছে। রোববার ব্রাডফোর্ড সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ২-১ গোলে নিউওয়ার্ক টিমকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মোহামেডান।

ব্রাফফোর্ডের বাংলাদেশী অধ্যুষিত এলাকা মানিগ্রামে-ব্রাডফোর্ড সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলা ছিলো বেশ জমজমাট। চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি খেলোয়াড়দের স্বাগত জানিয়ে ফাইনালের সূচনা ঘটান। ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাব লন্ডনের সাথে মুখোমুখি হয় নিউওয়ার্ক ইয়ুথ ক্লাব লন্ডন। খেলার প্রথম ১০মিনিটে গোল করে মোহামেডান। শেষাধের্র ৮০ মিনিটে গোল করে নিউইয়ার্ক। তার পর একেবারে শেষমুহুর্তে মোহামেডান আরেকটি গোল করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন চ্যানেল এস চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী এবং বিফএ চেয়ার আরজ মিয়াসহ অন্যান্য অতিথিরা পুরস্কার ও ট্রফি বিতরন করেন।

লন্ডন ও ব্রাডফোর্ডের কমিউনিটির মানুষজন খেলা উপভোগ করেন। ছিলো বিপুল সংখ্যক শিশুকিশোরের উপস্থিতি। চ্যানেল এস এর হেড অব প্রোগ্রামস ফারহান মাসুদ খান এবং হেড অব চ্যারিটি তৌহিদুল করিম মোজাহিদসহ পুরো একটি টিম আয়োজনের তত্বাবধানে ছিলো।

টুর্নামেন্টের ব্যবস্থাপনায় ছিলো বাংলাদেশ ফুটবল এসোসিয়েন, এর কর্মকর্তারা এতে যোগদেন। এছাড়া এর লোকাল পার্টনার ছিলো বাংলাবেন্টন। টুর্নামেন্টের প্রধান স্পন্সর ছিল মুসলিম হ্যান্ড।

উল্লেখ্য চ্যানেল এসের আয়োজনে এবং বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় পরিচালিত এই ফুটবল টুর্নামেন্ট থেকে প্রাপ্ত অর্থ চ্যানেল এসের রামাদান ফ্যামিলি কমিটমেন্ট সংক্ষেপে আরএফসির তহবিলে যাবে। তারপর এই অর্থ এবারের রামাদানে যেসব সংগঠন বা প্রতিষ্ঠান চ্যানেল এসে ফান্ড রেইজিং করবে তাদেরকে সমানভাগে ভাগ করে দেওয়া হবে।