ইন্ডিয়ান শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতার পোষ্ট এওয়ার্ড সেলিব্রেসন অনুষ্ঠিত

2279

ওয়ানবাংলানিউজ: ব্রিটিশ বাংলাদেশী সেলিব্রেটি শেফ টমি মিয়া কর্তৃক ১৯৯১ সালে চালু হওয়া ইন্ডিয়ান শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতার এওয়ার্ড বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত ৯ অক্টোবর সোমবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ পরিবারের সদস্য প্রিন্সেস এ্যান। এতে বিভিন্ন ক্যাটাগরিতে একাদিক এওয়ার্ড প্রদান করা হয়।
সফল এই অনুষ্ঠান আয়োজনের পর গত ১৭ অক্টোবর মঙ্গলবার এ প্রতিযগিতার পোষ্ট এ্যাওয়ার্ড সেলিব্রেসন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন বাংলা মিডিয়ার সাংবাদিক গন অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে কয়েকজন ছাড়াও অংশগ্রহণকারী রেস্টুরেন্ট মালিকদের মাঝে বেশ কয়েকজন ।

মোস্তাক বাবুলের পরিচালনায় আয়োজক টমি মিয়া এম বি ই তার বক্তব্যে বলেন এবারের আয়োজনে রাজ পরিবারের সদস্য প্রিন্সেস এ্যান এর উপস্থিত এবং নিয়মিত রেস্টুরেন্ট সংশ্লিষ্টদের চেষ্টায় নতুন প্রজন্মের অংশ গ্রহণে এই সেক্টর তার গৌরব ফিরে পাবে এবং তিনি তার এবারের প্রতিযগিতার বিজ্যী মিলন মিয়া বা ফাইনলিস্ট মহিলা শেফ সারাহ আলী চৌধুরীর কথা তুলে ধরেন এবং তাদের পরিচয় করিয়ে দেন ।

এ ছাড়াও আরও বক্তব্য রাখেন লাইম লাইট প্রমোশনের প্রধান নির্বাহী নিজাম রহমান, জাজদের মাঝে শামীম সৈয়দ বিজয়ী, শেফ মিলন মিয়া ও সারাহ আলী চৌধুরী । নিজাম রহমান বলেন গ্লোবালী প্রায় আট হাজার আবেদঙ্কারীর কাছ থেকে তারা সাড়া পান । এবং টমি মিয়া এম বি ই সংবাদ মাধ্যম কর্মীদের জানান বাংলাদেশের বিজয়ী অনুষ্ঠানে উপস্থিত হতে না পারার কারন হচ্ছে তার সময় মতন ভিসা না পাবার কারনে তিনি আস্তে পারেন নি এবং তিনিও দিল্লী থেকে ভিসা অফিস ঢাকাতে স্থানন্তরের বিষয়ে দৃষ্টি দেবার কথা বলেন ।