ওয়ানবাংলানউিজ: ক্যানিং টাউন স্টেশন থেকে হেঁটে যাওয়ার সময় পপলারে এক মহিলাকে ধর্ষণ এবং তাকে ছুরি দিয়ে হুমকি দেওয়ার জন্য এক ব্যক্তিকে ১৪ বছর জেল থাকার নিদের্শ দিয়েছে আদালত। স্নেয়ারব্রুক ক্রাউন কোট জানায়, অভিযুক্ত ব্যক্তির নাম বদর আহমদ। তার বয়স ২৭। সে স্থানীয় আবার ফিল্ড ভিলেজের বালমোল ক্লোজের বাসিন্দা।
জানা যায় ২০২০ সালের ১৯ জুলাই রাত ১০টা ২০ মিনিটের দিকে, আহমেদ ক্যানিং টাউন আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে সেন্ট আইভস প্লেসের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ২৯ বছর বয়সী এক মহিলার কাছে যান এবং তাকে ছুরির ভয় দেখিয়ে জোরপূর্বক একটি ঘরে নিয়ে যাওয়া হয়।
ঘরের ভিতর উক্ত মহিলাকে ধর্ষণ এবং যৌন নির্যাতন করে আহমদ। যদিও ধর্ষিতা বারবার তাকে থামানোর চেস্টা করেন।
এরই মধ্যে ঘরের বাইরে থেকে কেউ একজন পুলিশকে খবর দেয়।
অফিসাররা এসে মহিলাটিকে “অত্যন্ত ভীত অবস্থায় দেখতে পান। এর পরপরই উক্ত মহিলার জন্য বিশেষজ্ঞ কেয়ারারের ব্যবস্থা করা হয়।
আহমেদ তখন আন্ডারগ্রাউন্ড কার পার্কিং দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু অফিসাররা তাকে আটক করতে সক্ষম হয়।
এসময় তার কাছে বড় রান্নাঘরের ছুরি পাওয়া যায়।
পরের দিন অভিযুক্ত হওয়ার আগে তাকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল।
গোয়েন্দা কনস্টেবল রবার্ট বারকিন, যিনি তদন্তে কাজ করেছিলেন, বলেছেন আহমেদের কর্মকান্ড “একদম আতঙ্কজনক”।
তিনি যোগ করেছেন: “নিজের বিকৃত পরিতৃপ্তির জন্য একজন প্রতিরক্ষাহীন মহিলার উপর বিনা প্ররোচনায় আক্রমণ করার আগে সে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ছিলো। ।
“পুলিশ অফিসার তদন্তের সময় ভুক্তভোগীর সাহসিকতা এবং সততার জন্য প্রশংসা করেন।















