ব্রিটেনে করোনায় বুধবার মৃত্যু ২০১ জনের, আক্রান্ত ৩০,৫৯৭ জন

614

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০,৫৯৭ জন। গতকাল মঙ্গলবার ছিলো ২৬,৬২৮ জন, সোমবার ছিলো ৩০,৮২৫ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৩ লাখ ১২ হাজার ৬৮৩ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬০ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৮৫ জনের । গতকাল সোমাবার ছিলো ৬১ জন, রবিবার ছিলো ৫৬ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৪৪৬ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ১৭৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৪১ লাখ ৭০ হাজার ৩৭৩ জন।