ব্রিটেনে মার্চের পর করোনায় গত ২৪ ঘন্টায় (শুক্রবার) সর্বাধিক আক্রান্ত ১৯৪০ জন: মৃত্যু ১০ জনের

1756

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে মার্চের পর করোনায় গত ২৪ ঘন্টায় (শুক্রবার) সর্বাধিক আক্রান্ত হয়েছেন।বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ১০ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ১৩জন, বুধবার ছিলো ১০ জন, মঙ্গলবার ছিলো ৩ জন, সোমবার ছিলো ২ জন, রবিবার ছিলো ১ জন । মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৫৩৭ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৪০ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ১৭৩৫ জন, বুধবার ছিলো ১৫০৮ জন, মঙ্গলবার ছিলো ১২৯৫ জন, সোমবার ছিলো ১৪০৬ জন, রবিবার ছিলো ১৭১৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৩৬১ জন। (সূত্র বিবিসি)

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গতকাল হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১১ জন, উত্তর আয়ারল্যান্ডে ১জন। স্কটল্যান্ডে ও ওয়েলসের নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।