ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটসে আরো ৩ জন ড্রাগ ডিলারের মোট মোট ৭ বছর ৮ মাস জেল দন্ড হয়েছে। গত ৩১ আগষ্ট, শুক্রবার স্নেয়ার্সব্রুক ক্রাউনকোর্টে তাদের এই দন্ড ঘোষনা করা হয়। এনিয়ে টাওয়ার হ্যামলেটসে ৪ দফায় মোট ৩১ জন ড্রাগ ডিলারকে জেল দন্ড দেয়া হলো। এর আগে ১৭ আগষ্ট, শুক্রবার একই কোর্টে ১৬ জনকে মোট ৪৯ বছর এবং ২৩ আগষ্ট আরো ৮ জনকে মোট ২৪ বছর কারাদন্ড দেয়া হয়। একই ঘটনায় আরো ৪ জনের শাস্তি ইতিপূর্বে ঘোষনা করা হয়েছিলো।
দীর্ঘ ৪ মাসের অপারেশন কনটিনিউআমম্ব শেষে তাদেরকে বিচারের আওতায় আনা হয়।
অপারেশন কনটিনিউআম নামের এই অভিযানটি পুলিশ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং স্থানীয় হাউজিং এসোসিয়েশনের যৌথ উদ্যোগে পরিচালিত হয়। ৩০০ জনেরও বেশী অফিসার এই অপারেশনে নিয়োজিত ছিলেন।
অপারেশনে চলাকালে পুলিশ মোট ৫০টি ঠিকানায় তল্লাশী চালিয়ে ৬০ হাজার পাউন্ড ক্যাশ, বিপুল পরিমানের ক্লাস এ ড্রাগস এবং ৪টি শর্ট গান জব্দ করে। ৩১ আগষ্ট, শুক্রবার সর্বশেষ যে ৩ জনকে জেল দন্ড দেয়া হয় তারা হলেন সালিকুল ইসলাম (২২) সিঙ্গেলওয়েল রোড, গ্রেভইসএন্ড – ২ বছর ৪ মাস, তৌকির আহমদ (২১) আর্নেস্ট স্ট্রীট, টাওয়ার হ্যামলেটস ২ বছর ৮ মাস এবং মোহাম্মদ আলী হাসান ২৫, নো ফিক্সড এড্রেস ২ বছর ৮ মাস।















