রচডেল সংবাদদাতা: বাংলাদেশ সরকার কতৃক দ্বৈত নাগরিদের নতুন আইনের প্রতিবাদে রচডেল আলোচনা সভা অনুষ্টিত হয় গত ২১শে মে রবিবার রচডেল এর স্থানীয় ওডাল ওয়াথ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভার আয়োজন করে রচডেল বিএসিপি, ওডাল ওয়াথ কমিনিটি সেন্টার এবং গেইটার নোয়াখালি এসোসিয়শন।
সভা যৌথভাবে সঞ্চলনা করেন রচডেল গেইটার নোয়াখালী এসোসিয়েশন এর সেক্রেটারি ওমর ফারুকের ও ওডেল ওয়াথ সেন্টার এর ভাইস চেয়ারপারসন শওকত আলী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বি এ সি পির চেয়ারপারসন মুহিবুর রহমান। পবিত্র কোরআন তেলায়ত করেন মৌলানা শাহজান চৌধুরী।
সভায় প্রধান অথিতি বৃটেনের ট্রাইব্যুনাল জাজ ব্যারিস্টার নজরুল খসরু,গ্লোবাল কমিনিটির ফর সিটিজেন লো ফর বাংলাদেশ আন্দোলন এর কনভেনর আবু তাহের চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার নাজির আহমেদ ব্যারিস্টার মুজিবুল হক ব্যারিস্টার নাশিদ রহমান, হাজী ফারুক মিয়া, সাংবাদিক আফতার উদ্দিন এবং রচডেল বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ।
বৃটেনের ট্রাইব্যুনাল জাজ ব্যারিস্টার নজরুল খসরু বলেছেন, প্রস্তাবিত বাংলাদেশ নাগরিকত্ব আইন অনুমোদন ও কার্যকর হলে বহির্বিশ্বে বসবাসরত লাখ লাখ বাংলাদেশির সন্তান বাংলাদেশের নাগরিকত্ব হারাতে পারেন। পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসী দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হবে। তাছাড়া বাংলাদেশে রাষ্ট্রহীন হয়ে পড়বে অনেক মানুষ। তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে কোনো নাগরিককে আইন করে রাষ্ট্রহীন করার প্রভিশন নেই। বক্তব্যে তিনি আর বলেন বাংলাদেশ নাগরিকত্ব এই আইন অনুমোদন ও কার্যকর হলে বহির্বিশ্বে বসবাসরত দ্বৈত নাগরিকদের বাংলাদেশি নাগরিকত্ব পুনরায় রেজিস্ট্রি করতে হবে। তবে তারা যদি নাম রেজিস্ট্রি না করেন তাহলে বাংলাদেশি নাগরিক হিসেবে বিবেচিত হবেন কি-না তা আইনে পরিষ্কার নয়। তাছাড়া এই রেজিস্ট্রেশন স্থানীয় হাইকমিশনের মাধ্যমে করা যাবে কি-না তাও আইনে উল্লেখ নেই।
তাদের বাংলাদেশের নাগরিকত্ব পেতে হলে প্রমাণ করতে হবে যে, তাদের পিতা বা মাতা এই আইন কার্যকর হওয়ার পূর্বে বাংলাদেশের নাগরিক ছিলেন। তাছাড়া এই আইন প্রণয়নের দুই বছরের মধ্যে নিজেদের নাম স্থানীয় হাইকমিশনে রেজিস্ট্রি করতে হবে।

তৃতীয় প্রজন্মের জন্য আইনটি খুবই উদ্বেগজনক। যেহেতু তাদের পিতামাতা এই আইন কার্যকর হওয়ার পরে রেজিস্ট্রেশনের মাধ্যমে বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছেন সেহেতু তাদের নাগরিক হওয়ার সুযোগ থাকবে না। কারণ আইনে বলা হয়েছে, কেউ বাংলাদেশের নাগরিক হতে হলে প্রমাণ করতে হবে যে, তার পিতা বা মাতা উক্ত আইন হওয়ার পূর্বে বাংলাদেশের নাগরিক ছিলেন। সুতরাং তৃতীয় প্রজন্মের বাংলাদেশিদের আইনের চোখে বিদেশি হিসেবে গণ্য করা হতে পারে। এইআইনে বাংলাদেশের নাগরিকদের সম্পর্কে আর কী কী বলা হয়েছে?
: বাংলাদেশি রোহিঙ্গা এবং উর্দুভাষী বাংলাদেশিদের নাগরিক হওয়ার ব্যাপারে সীমাবদ্ধতা থাকবে। তাছাড়া বাংলাদেশের কোনো যুদ্ধে যারা বিরোধিতা করেছেন তাদের সন্তানদের নাগরিকত্ব চলে যাবে। তবে কৌতূহলের বিষয় হচ্ছে যে, যারা যুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছেন তাদের ব্যাপারে আইনে কিছুই বলা হয়নি।
এই আইন পাস হলে প্রবাসীরা কী কী অসুবিধার সম্মুখীন হবেন এই আইনে প্রবাসীদের জন্য অনেক নেতিবাচক দিক আছে। প্রবাসীরা এই আইনে মারাত্মক বিড়ম্বনায় পড়বেন। বিশেষ করে ব্রিটেনসহ ইউরোপ আমেরিকা ও অস্ট্রেলিয়ায় নাগরিকত্ব নিয়ে যারা বসবাস করছেন তারা মারাত্মক সমস্যায় পড়বেন। যাদের দ্বৈত নাগরিকত্ব থাকবে তারা বাংলাদেশে সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারবেন না। সুপ্রিম কোর্টের বিচারক হতে পারবেন না। কোনো সরকারি চাকরি পাবেন না। স্থানীয় সরকার নির্বাচন যেমন: সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তাছাড়া কোনো রাজনৈতিক সংগঠনও করতে পারবে না। কেউ বিদেশি নাগরিকত্ব ছেড়ে যদি শুধু বাংলাদেশের নাগরিকত্ব রাখে তাহলে কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
ব্যাপারে এই আইনে পরিষ্কার করে কিছু বলা হয়নি। তবে সংবিধানে আছে, বিদেশি নাগরিকত্ব ছেড়ে দিলে তিনি সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
যদি কেউ আইন ভঙ্গ করে তাহলে তার জন্য কি কোনো শাস্তি আছে। এটি জামিন অযোগ্য অপরাধ। সাধারণত হত্যা ধর্ষণজনিত অপরাধ জামিন অযোগ্য বলে বিবেচিত হয়। এবার নাগরিত্ব আইন ভঙ্গ করলে জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। যেকোনো থানায় পুলিশ কর্মকর্তা কিংবা কোনো ব্যক্তি বাদী হয়ে প্রবাসীর বিরুদ্ধে মামলা করতে পারবে। দেশে রাজনীতি করলে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে।
তথ্য সূত্র: রচডেল থেকে ইমেইলে নিউজটি পাঠিয়েছেন সাংবাদিক সৈয়দ মিজান।
এদিকে সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনে এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী আনিছুল হক এমপি বলেছেন, আইন নিয়ে সরকার খুবই সর্তক। তারা ইতিমধ্যে প্রবাসীদের দাবীর প্রেক্ষিতে অধিকাংশ সংশোধনী এনেছেন।















