নূরএ মদিনা অর্গানাইজেশন ইউ কের ইফতার মাহফিল সম্পন্ন

1026

ওয়ানবাংলানিউজ: নূরএ মদিনা অর্গানাইজেশন ইউ কের উদ্যেগে গত ২১মে সোমবার ওয়েস্ট লন্ডনের হারোরোড জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মাওলানা আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি সাহাবুদ্দিনখান ও সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক তুহিনের যৌথ পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভার ‍শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জাহেদ।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুস সহীদ,মাওলানা আব্দুল মতিন ত্বকি, মাওলানা আব্দুল মুকিত হাফিজ আব্দুর রহমান , বক্তারা বলেন রামাদান সংযম ও আত্মশুদি অর্জনের মাস, মহান আল্লাহ্ বলেন এবং তারা আমার ভালোবাসায়া গরিব এতিম ও অসহায় বন্দি দের কে খাদ্য প্রধান করে।

রাসূল (সাঃ) বলেন রামাদান হল সর্ব উত্তম সাদাকার মাস, তিনি আর বলেন যে ব্যক্তি কোন রোযাদার কে ইফতার করায় সে তার (রোযাদারের) সমান প্রতিদান পাবে কিন্তু এর ফলে রোযাদারের প্রতিদানের মধ্যে কোনরুপ কমতি হবে না।

অতএব আমাদের সকলের উচিত এই রমজানে শপথ নিয়ে যাবতীয় অন্যায় ছেড়ে দিয়ে সমাজের অসহায় অণাহারী মানুষের সাহায্যে এগিয়ে আশা মহান আল্লা আমাদের সহায় হোন । সভায় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা সিতাব আলী , প্রচার সম্পাদক হাজি আবদুর রহমান জুবের ,সহকারী প্রচার সম্পাদক নূরু ,হাজি সিরাজ, হোসাইন আহমদ, নজরুল ইসলাম, বাবুল, আব্দুল কাইয়ুম, সিরাজ মিঞা, নজরুল খান, আব্দুল আহাদ, এমরান আহমদ, কালাম আহমদ, রুবেল, জুয়েল প্রমুখ।