ওয়ানবাংলানিউজ: রবিবার ১১ই আগস্ট ২০১৯, ইস্ট লন্ডনের হোইটচ্যাপলে, তুর্কিশ রেস্টুরেন্ট মাইধা গ্রিল এন্ড ফাংশন হলে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি ইউকে নবনির্বাচিত কার্যকরী পরিষদের ঈদ পূনর্মিলনি অনুষ্টিত হয় । সংগঠনের সভাপতি স্বপন রয়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ আলম রতন ও সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ ইব্রাহিম মিয়ার যৌথ পরিচালনায় উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা নাসরুল্লাহ্ খান জুনাইদ , উপদেষ্টা আবু নোমান , সহসভাপতি ওমর ফারুক শাহজাদা, অঞ্জনা আলম, এনামুল হক কামাল।
উক্ত অনুষ্টানে উপস্থিত সকলের মধ্যে প্রাণচাঞ্চল্য ও সোহার্দপূর্ণ সম্পর্ক লক্ষ্য করা যায় এবং সকলেই তাদের নিজস্ব মতামত ব্যাক্ত করেন। সভাপতি ও প্রধান উপদেষ্টা উভয়ে তাদের বক্তব্যে যুক্তরাজ্যে বসবাসরত সকল ব্রাহ্মণবাড়িযা বাসীদের একত্তরিত হয়ে কাজ করার আহবান জানান। বিগত ৬ বছরের কার্য্যমের বর্ণনা করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি ইউকে দীর্ঘদিনের এই সংগঠন তাদের কার্যক্রমের মাধ্যমে তারা প্রমান করেছে যে জন্ম ভুমি থেকে হাজার মাইল দূরে থেকেও তাদের হৃদয়ে তারা তাদের প্রাণের জেলার কৃষ্টি, সংস্কৃতি বুকে লালন করে চলেছে।বক্তব্যে তারা আরো বলেন, আমরা অমাদের কৃষ্টি ও সংস্কৃতি ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে আমাদের ভবিষ্যত প্রজস্ম যেন আপন শিকড় কে, তাদের পূর্ব পুরুষের সংস্কৃতি ও ভাষা কে শ্রদ্ধার সাথে মনে রাখে এবং চর্চা করে, সেই শিক্ষা তাদের দিতে হবে।
অন্নান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, যুগ্ন -সম্পাদক উজ্জল শাহ, আল মামুন ভূইয়াঁ, জামিল ভূইয়াঁ, আকলিমা মুন্নি , জুনাইদ ভূইয়াঁ, ইকরাম ইসলাম, সারওয়ার হোসাইন , কাজী আতিকুর রহমান,তাসনীফ খান , রানা মোকাদ্দেস, নাহিদুল আহসান, মোঃ মালিক কামরুল, বাপ্পি বণিক, মাহমুদুল হক রবিন, মোঃ মাসুদুজ্জামান , মাওলানা মোশারফ হোসাইন, মশিউর রহমান, বশির আহমেদ, সোহেল মিয়া, মোঃ সোহাগ, ফয়েজ আহমেদ প্রমুখ,
সবশেষে নৈশভোজনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।















