ব্রিটেনের লাল তালিকায় এখনো বাংলাদেশ, সবুজ তালিকায় আরো নতুন ৭টি দেশ

433

ওয়ানবাংলানিউজ: করোনা মহামারির কারনে পৃথিবীর বিভিন্ন দেশকে এখনো লাল তালিকায় রেখেছে ব্রিটেনে। সেই তালিকায় অর্থাৎ লাল তালিকাভুক্ত দেশ সমূহের সাথে এখনো বাংলাদেশের নাম অন্তুভুক্ত রয়েছে। যদিও কিছুদিন যাবত বাংলাদেশে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমে আসছে।

এদিকে কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, দ্যা আজোরস, সুইজারল্যান্ড, লিচেনস্টাইন এবং লিথুয়ানিয়াকে গ্রীন অর্থাৎ সবুজ তালিকায় নেয়া হয়েছে। আগামী সোমবার সকাল ৪টা থেকে নতুন নিয়ম কার্যকর হবে। ফলে এসকল দেশ সমূহ থেকে ব্রিটেনে আসলে ভ্রমনকারীকে কোয়ারিন্টিনে যেতে হবে না। এমনকি তিনি ভ্যাকসিন না দিলেও একই নিয়ম প্রযোজ্য হবে। তবে যাত্রীকে অবশ্যই যাত্রার আগে করোনা পরিক্ষার করাতে হবে। এবং তিনি কোথায় থাকবে তাও জানাতে হবে।

এদিকে নতুন করে থাইল্যান্ড এবং মন্টিনিগ্রোকে লাল তালিকায় নেয়া হয়েছে। ফলে এসকল দেশের যাত্রীদের জন্য ১০দিনের হোটেল কোয়ারিন্টিন বাধ্যতামূলক। এখনো পর্যন্ত বিশ্বের ৬২টি দেশকে ব্রিটেন লাল তালিকায় অন্তুভুক্ত করেছে। যার মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকাও রয়েছে।
আর ৪৪টি দেশ এবং স্থানকে গ্রীন তালিকায় নেয়া হয়েছে।

এদিকে ইংল্যান্ডে আগামী মাস থেকে ১২ তেকে ১৫ বছর বয়সীদের টিকা প্রদানের প্রস্তুতি নেয়া হচ্ছে। কোন বিশেষ পরিবর্তন না হলে বিশেজ্ঞ কমিটির পরামর্শ নিয়েই শিশু কিশোরদের মধ্যে টিকা প্রদান করা হবে। এই বয়সীদের মধ্যে যারা বয়স্কদের সাথে বসবাস করছে তাদেরকেই প্রথমে দেয়া হবে। তবে ডিপার্টমেন্ট অফ হেলথ বলছে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।