বৃটিশ বাংলাদেশী বক্সার খালীদ আলীর স্বপ্ন বিশ্ব চ্যাম্পিয়ান হওয়া, প্রফেশনাল ফাইট ১১ সেপ্টেম্বর

176

ওয়ানবাংলানিউজ: বৃটিশ বাংলাদেশী বক্সার খালীদ আলীর স্বপ্ন বিশ্ব চ্যাম্পিয়ান হওয়া। এরই লক্ষ্যে আগামী ১১ সেপ্টেম্বর তিনি প্রফেশনাল বক্সিং ফাইটে অংশ নেবেন। বহু বৃটিশ বাংলাদেশী বক্সিং-এ যুক্ত হলেও এটি হচ্ছে কোনো বাংলাদেশী অরিজিনের এই সময়ের প্রথম প্রফেশনাল ফাইট। ইতিমধ্যে সহযোগিতা নিচ্ছেন বিশ্ব্খ্যাত বক্সিং ম্যানেজার ফাংক ওয়ারেনের। ফ্রাং এর হাত দিয়ে ইতিমধ্যে কয়েকজন বিশ্ব্ চ্যাম্পিয়ান বেরিয়েছেন।

খালিদ আলীর এই শুভযাত্রাকে সামনে রেখে গত ১৭ আগস্ট মংগলবার বৃকলেনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে যোগদেন বক্সিং-এ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ান মরিস হোপ।

এতে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেরর জনবিগস, বক্সিং-এ সহযোগি এসকে প্রোপাটির সুফি মিয়া, ভিনটেজ ম্যানেজম্যান্টের আবদুস সামাদ, স্টুয়াট ক্যামেরার হেলাল উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মিডিয়া লিং এর এমডি মুজিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে জানানো হয়, খালিদ আলী যে প্রফেশনাল ফাইটে অংশ নিচ্ছেন এতে প্রায় ৮ হাজার দর্শক এর আসন রয়েছে। আশা করা হচ্ছে কমিউনিটিও খালিদকে সমর্থন যোগাতে এতে অংশ নেবেন।