পঞ্চম দিনের শুরুতেই দুই উইকেট হারালো বাংলাদেশ

460

খেলাধুলা ডেস্ক: ক্যান্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্টে দ্রুত উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেয়া ৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান। এই টেস্ট বাঁচাতে পঞ্চম দিনে টিকে থাকতে হবে মুমিনুল হকের দলের। তবে পঞ্চম দিনে মাত্র ২৯ রান যোগ করতেই দুই উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ।

প্রাভীন জয়াবিক্রমার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে শুরুতে সাজঘরে ফেরেন লিটন দাস। তার আগে ৪৬ বল খেলে মাত্র ১৭ রান যোগ করেন তিনি। এরপর ডি সিলভার বলে ক্যাচ তুলে দিয়ে ক্রিজ ছাড়েন তাইজুল ইসলাম। ৩০ বলের বিনিময়ে মাত্র ২ রান করেন তিনি।

এই প্রতিবেদনটি করা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ৭ উইকেট হারিয়ে ২০৭ রান।

ম্যাচ জিততে টাইগারদের প্রয়োজন আরো ২৩০ রান।

ক্রিজে রয়েছেন মেহেদী হাসান মিরাজ (২৬*) ও তাসকিন আহমেদ (০)।