করোনা: ব্রাজিলে একদিনে মৃত্যু ৩৪৩৮

142

আন্তর্জাতিক ডেস্ক: টানা দ্বিতীয় দিনের মতো ব্রাজিলে একদিনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার বলেছে, সেখানে ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৪৩৮ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫,৯৪৮ জন। করোনা মহামারি শুরুর পর এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা এক কোটি ২৫ লাখ প্রায়। আর মৃতের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৫৫০। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।