ভারতে শিপইয়ার্ডের ক্রেন ভেঙে নিহত ১১

239

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশে হিন্দুস্তান শিপইয়ার্ডের একটি বিশাল ক্রেন ভেঙে ১১ জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে।

বিশাখাপাতনামের ওই শিপইয়ার্ডে শনিবার দুপুরে লোড পরীক্ষার সময় হঠাৎ ক্রেনটি বিধ্বস্ত হলে ওই হতাহতের ঘটনা্ ঘটে।খবর হিন্দুস্তান টাইমসের।

বিশাল ওই ক্রেনটি সম্প্রতি শিপইয়ার্ডটিতে স্থাপন করা হয়।সক্ষমতা পরীক্ষা করার সময় শনিবার সাড়ে ১২টার দিকে হঠাৎ এটির বিধ্বস্ত হয়।

তিন মাস আগেও এই শহরের এক কারখানার বিষাক্ত গ্যাস লিক করে ১১ জন নিহত এবং সহস্রাধিক মানুষ অসুস্থ হয়েছিলেন।