ওয়ানবাংলানিউজ : গত ৩ই মার্চ দক্ষিণ লন্ডনের ক্লাপহামে এক বন্ধুর ফ্ল্যাট থেকে নিজের ঘরে ফেরার পথে নিখোঁজ হন মার্কেটিং এক্সিকিউটিভ ৩৩ বছর বয়সী স্যারাহ এভারার্ড। নিখোঁজ হওয়ার ৯দিন পর কেন্টের একটি জঙ্গলে পাওয়া যায় তার লাশ। এই ঘটনায় বৃটেনের সকল কমিউনিটির নারীদের সাথে প্রতিবাদমুখর হয়েছেন বাংলাদেশী নারীরাও।
একই সাথে সারাহ এভারার্ডকে অপহরন তার হত্যা, এই ঘটনায় আতংক বিরাজ করছে বাংলাদেশী কমিউনিটির মহিলাদের মধ্যে। তারা এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি নারীদের নিরাপত্তায় আরো বেশি প্রদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন। একই সাথে নারীদের নিজেদের আত্ম রক্ষায় প্রশিক্ষণ গ্রহন, সচেতন হয়ে চলার প্রতি গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি নারীদের সম্মান দিতে নিজের ছেলের পারিবারিকভাবে শিক্ষার উপরও গুরুত্ব দিচ্ছেন।
১৪ মার্চ টিভি ওয়ান নিউজ ও ওয়ান বাংলা নিউজকে দেয়া স্বাক্ষাতকারে এমন আতংকের কথা জানান, নারীদের নিয়ে কাজ করা সংগঠন নারী অঙ্গনের সদস্যরা।
কাউন্সিলার আয়শা চৌধুরী, রুবি হালিম ও নাজমা চৌধুরী এমন আতংকের কথা তুলে ধরেন।
স্বাক্ষাতকারে তারা বলেছেন এই ঘটনার পর তাদের চলা ফেরায় প্রভাব পড়েছে আরো বেশি। এখন ছেলে মেয়েরা কাজে গেলে, স্কুলে গেলে আতংকে থাকতে হচ্ছে। একই সাথে নারীদের নিজের রক্ষায় আত্ম রক্ষামূলক প্রশিক্ষন নেয়ার কথা বলছেন তারা।















