ওয়ানবাংলানিউজ : ব্রিটেনে গত ১২ অক্টোবরের পর সর্বনি¤œ মৃত্যু রেকর্ড করা হয়েছে রবিবার। গত ২৪ ঘন্টায় মৃত্যু করেছেন ৫২ জন। পরিসংখ্যানে বলা হয়েছে গত সপ্তাহ থেকে এ সপ্তাহ ৩৭% কমেছে মৃত্যুর হার।
একই ভাবে গত অক্টোবরের পর সবচেয়ে কম আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘন্টায় ৪,৬১৮ জন। একইভাবে আক্রান্তের হারের পরিসংখ্যানে বলা হয়েছে গত দুই সপ্তাহে প্রায় ৪৬% কমেছে আক্রান্তের হার।
গতকাল শনিবার ছিলো ৫,৫৩৪ জন, শুক্রবার ছিলো ৬,৬০৯ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৫৮ হাজার ৪৩৮ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৫২ জন। গতকাল শনিবার ছিলো ১২১ জন, শুক্রবার ছিলো ১৭৫ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৫১৬ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮ হাজার ২৯ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ১ হাজার ১১০ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৪১ লাখ ৯৬ হাজার ২১১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৫ লাখ ৮৪ হাজার ৯০৯ জন।















