ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (শনিবার) করোনায় আক্রান্তের সংখ্যা গতকালকের চেয়ে আরো ১০০ বৃদ্ধি পেয়েছে। আর মৃত্যুর সংখ্যা স্থিতিশীল। আজও গত ৮ মে‘র পর সর্বাধিক সংখ্যক ৪৪২২ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এদিকে ২৪ ঘন্টায় আজও মৃত্যু বরণ করেছেন ২৭ জন। গতকাল শুক্রবার ছিলো ২৭ জন, বৃহস্পতিবার ছিলো ২১ জন, বুধবার ছিলো ২০ জন। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৭৫৯ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪২২ জন। গতকাল শুক্রবার ছিলো ৪৩২২ জন, বৃহস্পতিবার ছিলো ৩৩৯৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৩৫৮ জন। (সূত্র ইভিনিং স্ট্যান্ডার্স)
এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৬ জন, ওয়েলসে ২ জন, স্কটল্যান্ডে ৩ জন, উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।















