রফিকুল ইসলাম জুবায়ের‘র পিতার মৃত্যুতে বিশ্বনাথ এইড ইউকের শোক প্রকাশ

561

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বনাথ ডাইজেষ্ট এর সম্পাদক ও বিশ্বনাথ এইড ইউকের লাইফ মেম্বার রফিকুল ইসলাম জুবায়ের এর পিতা আল নাহাল ট্রেডিং (রিক্রুটিং এজেন্সি )ঢাকা ও বিশ্বনাথ নিউ জুবায়ের ট্রেভেলস এর স্বত্তাধিকারী, আটাব সদস্য আব্দুল মান্নান শনিবার সকাল ১০টায় তাঁর নিজ বাসা বিশ্বনাথ থানা সদরের কারিকোনা গ্রামে ইন্তেকাল করেছেন। ইন্না–রাজিউন।

বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান এর মৃত্যুতে বিশ্বনাথ এইড ইউকের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

বিশ্বনাথ এইড ইউকের পক্ষে শোক প্রকাশ করেন সংগঠনের সভাপতি আব্দুর রহিম রঞ্জু, সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ ও ট্রেজারার বখতিয়ার খান।

এদিকে যুক্তরাজ্যে বসবাসরত কারিকোনা গ্রামবাসীর পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন গ্রামের বাসিন্দারা। তারা এক শোক বার্তায় গ্রামের উন্নয়নে মরহুমের অবদানের কথা স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।